স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানের পরিবর্তে স্কোয়াডে নতুন সদস্যের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের অলরাউন্ডারের বদলে ইংল্যান্ডের ওপেনারকে নিলো কলকাতা। ইংলিশ ওপেনার জেসন রয়ের সঙ্গে চুক্তি করল কেকেআর। তাকে নিতে কলকাতা ২ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করল।

সাকিবকে দেড় কোটি টাকা দিয়ে নিলামে কিনেছিল কলকাতা। কিন্তু আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে ছাড়তে চায়নি। বর্তমানে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলছেন তিনি।

এরপর আবার আয়ারল্যান্ডেও খেলতে যাবে বাংলাদেশ দল । দেশের হয়ে তাকে খেলাতে চেয়েছে বোর্ড। সাকিবও দেশের হয়েই খেলতে চেয়েছেন। সেই কারণে কলকাতা তাকে ছেড়ে দিয়ে অন্য বিদেশি নেয়ার সিদ্ধান্ত নেয়।

২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছিল কলকাতা। সেবার দলে ছিলেন সাকিব। সেই কারণে তাকে সই করানোর পর থেকেই সাকিবকে রেখে প্রচার করছিল কলকাতা। ফেসবুক এবং টুইটারে কভার ছবিতে এখনও শাকিবকে রেখে দিয়েছে তারা। কিন্তু শেষ পর্যন্ত তার জায়গায় পরিবর্ত ক্রিকেটার নিয়ে নিলো কেকেআর।

Advertisement

জেসন দুর্দান্ত ছন্দে রয়েছেন। পাকিস্তান সুপার লিগে রান পেয়েছেন তিনি। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে গত মাসে ৬৩ বলে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেন। জেসনকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল আগেই।

তিনি হঠাৎ ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করেছেন কেকেআরের পেজ। শুধু তা-ই নয়, ইনস্টাগ্রামে আইপিএলের আর কোনও দলকে ‘ফলো’ করেন না জেসন। এর ফলে মনে করা হচ্ছিল, তার সঙ্গে কথা বলে নিয়েছে কেকেআর, এবং সব কিছু চূড়ান্ত হয়ে যায়।

কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে একটি বিষয় নিয়ে। অলরাউন্ডার সাকিবের বদলে কেন ওপেনার নিল কেকেআর? কেকেআরে ইতিমধ্যেই আফগানিস্তানের রহমনউল্লাহ গুরবাজ রয়েছেন। তিনি বিদেশি এবং ওপেন করতে পারেন। লিটন দাস আসতে পারেন। তিনিও বিদেশি এবং ওপেন করতে পারেন। তারা দু’জনে আবার উইকেটরক্ষক হিসাবেও খেলতে পারেন। এমন অবস্থায় জেসনকে নেয়া নিয়ে প্রশ্ন উঠছে। শ্রেয়স আয়ারকে চোটের কারণে পাচ্ছে না কলকাতা। রয়কে দলে এনে ব্যাটিং আরও মজবুত করল তারা।

ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নিলেন মুশফিক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.