
তিনি বলেন, সাকিবের মতো পরিণত ক্রিকেটার এ ভুল করবে, সেটি ভাবতেই পারিনি। পুরো ঘটনায় স্তম্ভিত হয়েছি। তবে একটি ব্যাপারে কিছুটা স্বস্তি পাচ্ছি। তাকে আমি অনেক দিন ধরে চিনি ও জানি। সে কখনও কোনো দুর্নীতির সঙ্গে জড়ায়নি। আইসিসি ওকে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত করেনি। এটি স্বস্তির খবর।
তবে সাকিবের স্বরূপে ফেরা নিয়ে সংশয় প্রকাশ করেছেন হাবিবুল বাশার। সাবেক অধিনায়ক বলেন, সাকিব এক বছর ক্রিকেটের বাইরে থাকবে। এটি তাকে বড়সড় মানসিক ধাক্কা দেবে। নিষেধাজ্ঞা শেষে আগে ওকে ক্রিকেটে ফিরতে হবে। পরে এ জায়গায় পৌঁছতে হবে, যেখানে সে এখন আছে। কাজটা খুবই কঠিন। তবে অসম্ভব নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



