স্পোর্টস ডেস্ক: ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। রোববার (৩ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হেরেছে ৩৫ রানে। তবুও সবার থেকে আলাদা ছিলেন সাকিব আল হাসান। এদিন গড়েছেন এক বিশ্বরেকর্ড।

ম্যাচ হারলেও সাকিব গড়লেন বিশ্বরেকর্ড

Advertisement

অলরাউন্ডার হিসেবে সাকিব কিংবদন্তিদের কাতারে। ক্রিকেটে অনেক প্রথমের জন্ম এই সাকিবের হাত ধরে। বাংলাদেশের গর্ব এবার গড়লেন আরেকটি বড় রেকর্ড। রেকর্ড নয় শুধু, বিশ্বরেকর্ড। রোববার ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই ফরম্যাটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।

টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের ক্লাবে তো ঢুকেছেন আরও আগে। এবার ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ২ হাজার রান এবং ১০০ উইকেট নেওয়ার কীর্তি দেখিয়েছেন তিনি।

দলকে জেতাতে পারেননি। তবে সাকিবের ব্যাটেই ম্যাচে যা একটু লড়াই করেছে বাংলাদেশ। ইনিংসের ১৯তম ওভারে ওবেদ ম্যাকয়কে ছক্কা হাঁকিয়ে দুই হাজার রানে পা রাখেন সাকিব। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫২ বলে ৬৮ রানে।

এর আগে বল হাতেও একটি উইকেট নেন সাকিব। সবমিলিয়ে ৯৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিশ্বসেরা অলরাউন্ডারের নামের পাশে এখন ২০০৫ রান, উইকেট ১২০টি।

এর আগে ১০০ উইকেট এবং ১ হাজার রানের ‌‘ডাবল’ গড়া ইতিহাসের প্রথম ক্রিকেটারও ছিলেন সাকিব। ক্যারিয়ারটা বড় হলে পরের রেকর্ডটাও বোধ হয় তারই হবে!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.