
মোসাদ্দেকের বল বেরিয়ে এসে খেলতে গিয়ে মিস করেন হাসমতুল্লাহ শহিদি। কিন্তু স্টাম্পিং করতে ভুল করেননি মুশফিকুর রহিম। তাকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেয় মোসাদ্দেক হোসেন। আউট হওয়ার আগে ৩১ বলে ১১ রান করেন তিনি। এর কিছু পরেই আফগান শিবিরে জোড়া আঘাত হানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তার শিকার ওপেনার গুলবাদিন নাইব (৪৭) ও মোহাম্মদ নবি(০)। ৪ উইকেট হারিয়ে যখন আফগানিস্তান চাপে পরে তখন আবারও ৩৮ বলে ২০ রান করা আসগর আফগানকে প্যাভিলিয়নের পথে হাটান সাকিব।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১১৯ রান। সামিউল্লাহ সেনওয়ারি ৬ ও ইকরাম আলিখিল ১ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১১৯/৫ (৩৩ ওভার)
বাংলাদেশ: ২৬২/ ৭ (৫০ ওভার)
টার্গেট: ২৬৩
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, সাইফউদ্দীন এবং মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: গুলবাদিন নাইব, রহমত শাহ, হাসমতুল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, ইকরাম আলিখিল, মুজিব-উর রহমান, দৌলত জাদরান এবং সামিউল্লাহ সেনওয়ারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



