জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৫ নভেম্বর) সকালে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ২ জনের প্রাণহানি
ছবি সংগৃহীত
Advertisement

নিহতরা হ‌লেন, ছবি বিশ্বাস (৩৬) ও অসীম কুমার (৪৫)। তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় প্রাইভেটকার চালক সজীব আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে প্রাইভেটকারযোগে সাতক্ষীরায় আসার সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিহত দুই ভারতীয় নাগরিক মোংলায় রেলপথ মন্ত্রণালয়ের অধীনে চাকরি করতেন। তাদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.