ছবি গুগল ম্যাপ
Advertisement

জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার পাটকেলঘাটায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দ্বীপজয় সাধু (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটার শাকদহ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দ্বীপজয় তৈলকুপি গ্রামের প্রকাশ সাধুর ছেলে ও পাটকেলঘাটা কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আহত আবদুল ওয়াদুুদ শাকদহ গ্রামের বাসিন্দা।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, শাকদহ মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত ও আরও একজন আহত হয়েছেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.