ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর রংপুর-৩  (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থী হতে এরইমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেন পরিবারেই বেশ কয়েকজন।  এরশাদ পরিবারের তিন সদস্য- এরশাদ পুত্র রাহগীর আল মাহি সাদ ওরফে সাদ, ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ ও এরশাদের বোন সাবেক সংসদ সদস্য মেরিনা রহমানের মেয়ে মেহেজেবুন্নেছা রহমান টুম্পার নাম আলোচনায় রয়েছে।

এছাড়া পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও মনোনয়ন পেতে লবিং করছেন। এর মধ্যে রবিবার এ আসনের উপনির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রথমদিকে নিজ নিজ অবস্থান থেকে গণসংযোগ অব্যাহত রাখলেও রবিবার তফসিল ঘোষণার পর পরই নড়েচড়ে বসেন পার্টির মনোনয়নপ্রত্যাশীরা। খোদ এরশাদ পরিবারের মধ্যে বিরোধ এখন তুঙ্গে।

সোমবার রাতে সদর উপজেলার পালিচড়া ও পাগলপীর এলাকায় মনোনয়ন দাবিতে বিক্ষোভ শেষে ছোট ভাই সাদ এরশাদের কুশপুত্তলিকা দাহ করেন বড় ভাই আসিফ শাহরিয়ারের সমর্থকরা। তাদের দাবি, সাদ বহিরাগত, তাকে রংপুরের কেউ চেনে না। এমনকি সাদ নিজেও রংপুর বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ। এছাড়াও সাদ এরশাদের ডিএনএ পরীক্ষারও দাবি উঠে নেতাকর্মীদের পক্ষ থেকে।

তাই বহিরাগত কেউ প্রার্থী হলে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়ে মঙ্গলবার দুপুরেও নগরীতে বিক্ষোভ করেছেন আসিফ শাহরিয়ার ও তার সমর্থকরা। এ সময় সাদকে রংপুরের মাঠিতে অবাঞ্চিত ঘোষণা করে তার বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা।

এদিকে পার্টির এক শীর্ষ নেতাও উপনির্বাচনে স্থানীয় কাউকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.