আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পুনেতে দাম্পত্য কলহের জেরে তাদের সম্পর্ক ঠেকেছিল তলানিতে। স্বামীর উগ্র স্বভাবের মোকাবিলা করতে করতে স্ত্রীর ধৈর্যের বাধ ভাঙল যখন স্বামী তাকে সানি লিওনের সঙ্গে তুলনা করে অপমান করলেন। এই অপমানের পর স্বামীর বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ আনেন ওই নারী। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে স্থানীয় পুলিশ।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০০৮ সালের দিকে বিয়ে হয়েছিল ওই দম্পতির। তার পর তারা কাজের জন্য চলে আসেন পুনেতে। তার পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত। বদমেজাজি স্বামীর এই স্বভাবে বিরক্ত হয়ে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি ফিরে যান ওই নারী।
যদিও স্বামীর অনুরোধে ফিরে আসেন মাস ছয়েক পরে। কিন্তু তার পরও স্বামীর আচরণ বদলায়নি বলে পুলিশে করা অভিযোগে জানিয়েছেন ওই নারী। সম্প্রতি মিউজিক কম্পোজিশনের জন্য স্বামীর কাছে টাকা চান ওই নারী। তখনই তাকে সানি লিওনের সঙ্গে তুলনা করে বলেন, সানি লিওন তাও শরীর বিক্রি করে টাকা আয় করে। তুমি তো তাও পার না।
স্বামীর এই ধরনের অপমানে ধৈর্যের বাধ ভাঙে স্ত্রীর। তিনি অভিযোগ করেন পুলিশে। তারপর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


