Advertisement
জুমবাংলা ডেস্ক : অনলাইনে আক্রমণাত্মক, মিথ্যা ও ভীতি প্রদর্শক তথ্য প্রকাশের দায়ে সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক এস. এম. মোরশেদ ও পত্রিকাটির সিনিয়র রিপোর্টার এজাজ রহমানকে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

এর মধ্যে এস.এম মোরশেদকে ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড ও এজাজ রহমানকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (২৬ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

এদিন রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে আসামিপক্ষ অর্থদণ্ড পরিশোধের জন্য একমাস সময় চেয়ে আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ইসলামি ব্যাংকের কর্মকর্তা মনিরুজ্জামানকে নিয়ে সাপ্তাহিক অপরাধ বিচিত্রায় নারীলোভী, অর্থ আত্মসাৎকারী, নারী ও মাদকাসক্ত, নারী পাচারকারী, দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারী মর্মে ২০২০ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে।

এস এম মোরশেদ ২০২০ সালের ১২ ডিসেম্বর তার ফেইসবুক আইডি থেকে সংবাদের স্ক্রিনশট আকারে বিভিন্ন মানুষের ব্যক্তিগত ফেইসবুক আইডিতে তা শেয়ার করেন।

এ অভিযোগে ২০২১ সালের ১৮ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন মনিরুজ্জামান।

মামলার অভিযোগের বিষয়ে তদন্ত শেষে ২০২২ সালের ৩০ মার্চ তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের উপ-পরিদর্শক মোঃ শাহজালাল আদালতে ২ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।

পরে একই বছরের ১৩ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে আদালত ৫ জন সাক্ষীর মধ্যে ৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

৪ ঘণ্টা পর কমলাপুর ছাড়ল মোহনগঞ্জ এক্সপ্রেস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.