Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সাপ-শকুনরা এখন আমার নেত্রীকে ছোবল দিতে চায়: শামীম ওসমান
জাতীয়

সাপ-শকুনরা এখন আমার নেত্রীকে ছোবল দিতে চায়: শামীম ওসমান

By Sibbir OsmanDecember 31, 20202 Mins Read

সাপ-শকুনরা এখন আমার নেত্রীকে ছোবল দিতে চায়: শামীম ওসমান

Advertisement
জুমবাংলা ডেস্ক: সিটি মেয়র আইভীকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেছেন, ‘বঙ্গবন্ধুর নাম বেঁচে আর শেখ হাসিনার ছবি বেঁচে ক্ষমতা ইনজয় করবেন, নৌকা মার্কা নিয়ে নেতাগিরি করবেন, জনপ্রতিনিধি হবেন। আর, বঙ্গবন্ধুর ভাস্কর্য আঘাত করবে, আপনারা মাঠে নামবেন না। অন্যদের সাথে বসে চা খাবেন, এটা তো হতে পারে না। আমরা চাই আপনারা মাঠে নামেন, নেমে অবস্থানটা পরিস্কার করেন। তাই আপনাকে দাওয়াত দিয়েছি। এখন আসলে আসবেন, না আসলে না আসবেন। আপনার ইচ্ছা।

আগামী ৯ জানুয়ারি ডাকা বিশাল সমাবেশকে সফল করতে বুধবার (৩০ ডিসেম্বর) রাতে এক কর্মী সভায় কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। মহানগর আওয়ামীলীগের ১১ থেকে ১৮নং ওর্য়াডের নেতাকর্মীদের নিয়ে ওই সভাটি নগরীর রাইফেল ক্লাবে অনুষ্ঠিত হয়।

কর্মীসভার প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান আরও বলেন, ‘বার একাডেমিতে পারভেজ ভাইয়ের মিটিংয়ের মধ্য দিয়ে ছাত্রলীগের রাজনীতিতে কাগজে কলমে ঢুকে ছিলাম। এই যে শুরু হলো, ভাব ছিলাম সব কিছু ঠিক-ঠাক হয়ে গেছে, আর কেউ থাবা দিতে পারবে না। ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি রাজনীতি ছেড়ে দিবো। কিন্তু এখন দেখি, সাপ-শকুনরা এখন আমার নেত্রীকে ছোবল দিতে চায়।’

শামীম ওসমান বলেন, এখন বাংলাদেশের রাজনীতিতে বিশাল সংকট। কারো না কারো তো আওয়াজ তুলতে হবে। তাই আমিই তুলছি। দেখবেন, আমি নারায়ণগঞ্জ থেকে আওয়াজ তোলার পরে, সকলেই আওয়াজ তোলা শুরু করে দিবে। এখন বিদেশের মাটিতে বসে ‘আমাদের গর্ব, আমাদের অহঙ্কার বাংলাদেশ সেনাবাহিনী’র বিরুদ্ধে কথা বলছে প্রতিনিয়ত।
‘পুলিশ বাহিনী’ নিয়ে কথা বলছে, ‘বিজিবি’র বিরুদ্ধে কথা বলছে। অর্থাৎ, রাষ্ট্রের কাঠামোটাকে আঘাত করছে। এখন বাংলাদেশের রাজনীতির জন্য হাই টাইম। তাই আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আগামী ৩ থেকে ৪ মাস আমরা সবাই এক মায়ের সন্তান হয়ে থাকবো।

শামীম ওসমান আরও বলেন, ‘আমি যে দিন কথা বলা শুরু করলাম, সেদিন থেকে বিদেশ বসে আমার বিরুদ্ধে কথা বলা শুরু হলো। আমাকে সরকার নাকি স্পেশাল ৬ জন নিরাপত্তা রক্ষী দিয়েছে। এরপর বললো, ‘আমি নাকি ৬ হাজার লোক ভারত থেকে এনে পাসপোর্ট দিয়েছি ট্রেনিং দেওয়ার জন্য’। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাকে ভারত থেকে লোক আনতে হবে না, আমার মা-বোনরা যদি খন্তি-বঠি নিয়ে পথে নামে, তাহলেই তো পাড় পাবেন না। আমরা তো রিজার্ভ।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকন, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আলম সজল, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, মহানগর আওয়ামী লীগ নেতা রবিউল প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa