Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা সাফজয়ী নারী ফুটবলারদের কোটি টাকার চেক দিলেন ক্রীড়া উপদেষ্টা
খেলাধুলা

সাফজয়ী নারী ফুটবলারদের কোটি টাকার চেক দিলেন ক্রীড়া উপদেষ্টা

By Hasan Majorঅক্টোবর 31, 2024Updated:অক্টোবর 31, 20242 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফজয়ী নারী ফুটবল দলকে ১ কোটি টাকা দেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ১ কোটি টাকার চেক তুলে দেন।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন জাতীয় দলের কোচ পিটার বাটলার।

এর আগে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে রওয়ানা দিয়ে তিন ঘন্টা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে সন্ধ্যায় বাফুফে ভবনে এসে উপস্থিত হন সাবিনা, মনিকা, রুপনারা। তার আগেই অবশ্য সেখানে সাবিনাদের জন্য অপেক্ষায় ছিলেন ক্রীড়া উপদেষ্টা।

পরে বাফুফে ভবনের তিন তলায় কনফারেন্স রুমে বাংলাদেশ দলের সাথে সৌজন্য সাক্ষাত করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর সংবাদ সম্মেলনে তিনি জানান আগামী শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারী ফুটবলারদের এক কোটি টাকা প্রদান করা হচ্ছে। প্রধান উপদেষ্টা নারী দলের সঙ্গে সাক্ষাৎ করবেন শনিবার। আমরা নারী ফুটবলের উন্নয়নের সঙ্গী হিসেবে রয়েছি।’

তিনি আরো বলেন, আমরা বিশেষভাবে নারী দলকে পুরো জাতি ও একইসাথে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। নেপালের মাটিতে স্বাগতিক সমর্থকদের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা যেভাবে জয় ছিনিয়ে এনেছে তার জন্য তারা ধন্যবাদ পাবার যোগ্য।

নারীদের বৈষম্য নিরসনের ব্যাপারে উপদেষ্টা বলেন, ‘শুধু নারী ফুটবল নয়, ক্রিকেটেও এই সমস্যা রয়েছে। এই বিষয় নিয়ে ইতোমধ্যে বিসিবির সাথে কথা হয়েছে। বাফুফের সাথে আলোচনা হবে। অবশ্যই এই বৈষম্য দূর করতে হবে।’

নারী ফুটবলারদের পক্ষ থেকে কোনো চাওয়া ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘তাদের সব সময় একটাই চাওয়া থাকে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বেশী বেশী ম্যাচ খেলার। আমরা বলেছি নারী ফুটবলে উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকবে। তাদের চাহিদা ও অভাব পূরণে কাজ করবে।’

এ সময় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাফুফে ভবনে আসার পথে রাস্তার দুই পাশে বিপুল সংখ্যক ভক্ত সমর্থক সাবিনাদের উষ্ণ অর্ভথ্যনা জানিয়েছে। বাফুফে ভবনেও ছিলে ভক্ত ও সাংবাদিকদের উপচে পড়া ভিড়।

গতকাল কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফের শিরোপা অক্ষুন্ন রাখে বাংলাদেশ। ২০২২ সালেও নেপালকে হারিয়ে প্রথমবারের মত সাফের শিরোপা জয় করেছিল বাংলাদেশ।

শনিবার সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ব্রাজিল

বিশ্বকাপের ইতিহাসে যে লজ্জার রেকর্ডে সবার উপরে ব্রাজিল

জুন 10, 2026
সূচনা

আফগানিস্তানকে ৪৩-২২ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জুন 10, 2026
জার্মান পতাকা

জমি বেচে সাড়ে ৭ কিমি দৈর্ঘ্যের জার্মান পতাকা বানালেন এক ভক্ত

জুন 10, 2026
Latest News
ব্রাজিল

বিশ্বকাপের ইতিহাসে যে লজ্জার রেকর্ডে সবার উপরে ব্রাজিল

সূচনা

আফগানিস্তানকে ৪৩-২২ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জার্মান পতাকা

জমি বেচে সাড়ে ৭ কিমি দৈর্ঘ্যের জার্মান পতাকা বানালেন এক ভক্ত

France will win the World Cup

সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স!

বিশ্বকাপ

কাল শুরু হচ্ছে বিশ্বকাপ, যেভাবে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান

tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

বিশ্বকাপ

বিশ্বকাপে ফ্রিতে কন .ডম বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

নাইটক্লাব

ফের প্রোটোকল ভেঙে নাইটক্লাবে ঝামেলা, দল থেকে বাদ স্টোকস-অ্যাটকিসন

Worldcup

ঘরে বসেই উপভোগ করুন বিশ্বকাপের উত্তেজনা, দেখবেন দেশীয় যে চ্যানেলে

মেসি

৬৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মেসি, নতুন ইতিহাস আর্জেন্টিনার জার্সিতে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa