
আজ (২৮ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মতিউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘মতিউর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। অগণিত প্রলোভন এবং বারবার কারাভোগকে উপেক্ষা করে মতিউর রহমান তাঁর সাংগঠনিক দায়িত্ব পালন করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং আওয়ামী লীগের রাজনীতিতে অটল থেকেছেন।’
শেখ হাসিনা বলেন, ‘তিন দশকেরও বেশি সময় ধরে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া মতিউর রহমান মুক্তিযুদ্ধের সময় একজন প্রশিক্ষক ও মুক্তিযোদ্ধাদের সফল সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি ২০২২ সালে একুশে পদকে ভূষিত হন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যু দলের জন্য এক অপূরণীয় ক্ষতি এবং তাঁর মৃত্যুতে আমি একজন বিশ্বস্ত রাজনৈতিক সহচরকে হারালাম।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



