Advertisement

স্পোর্টস ডেস্ক : সাবেক ফুটবলার ও এএফসি ‘বি’ লাইসেন্সধারী কোচ আজিজ আল আরমান আর নেই।  মাত্র ৪৫ বছর বয়সে ৫ জানুয়ারি রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন)।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্নীয়-স্বজন রেখে যান।  রবিবার বাদ আসর নারায়ণগঞ্জের জিমখানা মাঠে নামাজে জানাজা শেষে পাইক পাড়া বড় কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

খেলোয়াড়ী জীবনে ঢাকা আবাহনী লিমিটেড, আরামবাগ ক্রীড়া সংঘ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন তিনি। ফুটবলার থেকে অবসর নেয়ার পর কোচিং পেশায় যুক্ত হয়েছিলেন আজিজ আল আরমান। এএফসি ‘বি’ সনদপ্রাপÍ কোচ ছিলেন তিনি।

আরমানের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি গভীর শোক প্রকাশ করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.