Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সাবেক মন্ত্রীর বাসায় মিলল ৩ কোটি টাকা, ৮৫ ভরি সোনা ও বিদেশি মুদ্রা
জাতীয়

সাবেক মন্ত্রীর বাসায় মিলল ৩ কোটি টাকা, ৮৫ ভরি সোনা ও বিদেশি মুদ্রা

By Bhuiyan Md Tomalঅক্টোবর 31, 20242 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক :  রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। সাবেক এ মন্ত্রীকে গ্রেপ্তারের সময় তার বাসা থেকে নগদ তিন কোটি টাকা, আট দেশের বড় অংকের মুদ্রা ও ৮৫ ভরি সোনা জব্দ করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাবেক মন্ত্রীকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ তিন কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, ১১২০ কানাডিয়ান ডলার, ১১০০ ইউরো, ৫৩০০ থাই বাথ, ১৯৫৩ মার্কিন ডলার, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার, ৩০০০ রুপি, ৩১১৭ কাতার রিয়াল এবং ৯৯০.৫০ গ্রাম (৮৫ ভরি প্রায়) ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়।

উপ-কমিশনার তালেবুর আরও জানান, আসামিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় উত্তরা-পশ্চিম থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় আরও দুটি হত্যা মামলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

গ্রেপ্তার আব্দুস শহীদের বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এবং অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার রাখার অপরাধে মানিলন্ডারিং আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র

শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

জুন 9, 2026
জমি

সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ তিন স্থাপনা উচ্ছেদ

জুন 9, 2026
পে-স্কেল

পে-স্কেল নিয়ে বড় সুখবর

জুন 9, 2026
Latest News
শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র

শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

জমি

সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ তিন স্থাপনা উচ্ছেদ

পে-স্কেল

পে-স্কেল নিয়ে বড় সুখবর

ঝড়

মৌসুমি বায়ু আরও শক্তিশালী হচ্ছে, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

রাশিয়া

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের

প্রধানমন্ত্রী একনেক

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

ঝড়

দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

উপাচার্য নিয়োগ

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

অনার্স কোর্স

অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-দর্শনসহ ৬ বিষয়

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa