
Advertisement
এসময় জমিতে থাকা নির্মানাধীন মার্কেট ও বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
জেলা প্রশাসক ড. আতাউল গনির নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজলীন শহিদ চৌধুরী।
তিনি বলেন, টাঙ্গাইল পৌর এলাকার প্রাণকেন্দ্র আকুর টাকুর পাড়া এলাকায় আব্দুল লতিফ সিদ্দিকী জাল দলিলের মাধ্যমে ৬৬শতাংশ সরকারী ক তফশিলভূক্ত ভূমি দখল করে মার্কেট নির্মাণসহ বিভিন্ন স্থাপনা তৈরি করে আসছিলো।
পরে জেলা প্রশাসন মামলা করলে সরকারের পক্ষে রায় দিয়েছেন আদালত। রায়ের নথি হাতে পেয়ে আজ ভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



