Advertisement
জুমবাংলা ডেস্ক : সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবেক এই রেলমন্ত্রী ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন। তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৮ সালের নির্বাচনে জয়ী হলে রেলমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

সাবেক রেলমন্ত্রী সুজন ২০২১ সালের ৫ জুন ৬৫ বছর বয়সে ৩৬ বছর বয়সী আইনজীবী শাম্মী আকতার মণির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি তার দ্বিতীয় বিয়ে।

২০১১ সালে মণির প্রথম বিয়ের বিচ্ছেদ হয়। তার একটি মেয়ে আছে। রেলমন্ত্রীর আগের তিন সন্তানের সঙ্গে আরও এক সন্তান যোগ হলো। দুই ভাই ও এক বোনের মধ্যে মণি দ্বিতীয়।

এর আগে ২০১৮ সালের নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর নূরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার ইসলাম ৫৮ বছর বয়সে মারা যান। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তারপর জীবনসঙ্গীহীন ছিলেন সুজন। তার দুই মেয়ে ও এক ছেলে আছেন- তাদের সবাই বিবাহিত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.