Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সাভারে দুই চলন্ত গাড়িতে ডাকাতি, ৫ যাত্রীকে ছুরিকাঘাত
অপরাধ-দুর্নীতি ঢাকা

সাভারে দুই চলন্ত গাড়িতে ডাকাতি, ৫ যাত্রীকে ছুরিকাঘাত

By Saumya SarakarDecember 21, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলায় পৃথক স্থানে চলন্ত বাস ও প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ যাত্রীকে ছুরিকাঘাত করে লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকার ফোর স্পার্ক পোশাক কারখানা সংলগ্ন এলাকায় প্রাইভেটকারে একটি ঘটনা ঘটে। অপর ঘটনাটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকা থেকে সিঅ্যান্ডবি ও ডেইরি গেইট এলাকার মাঝামাঝি ওয়েলকাম পরিবহনের একটি বাসে ঘটনা ঘটে।

ডাকাত দলের ছুরিকাঘাতে বাস যাত্রীদের মধ্যে শামীম হোসেন গুরুতর আহত হয়েছেন। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। শামীম আশুলিয়ার শ্রীপুর এলাকায় ভাড়া বাসায় থেকে ঢাকার একটি বায়িং হাউজে চাকরি করেন। তার বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কালিকাপুর গ্রামে।

ভুক্তভোগী বাসের যাত্রী পোশাক শ্রমিক হারুন-অর-রশিদ সাংবাদিকদের বলেন, আমি উলাইল স্ট্যান্ড থেকে ওয়েলকাম পরিবহনের বাসে উঠি। সামনে মহিলাদের আসনে বসা তিন যাত্রীর সঙ্গে বসলে, তারা আমাকে জানালার পাশের সিটে বসতে বলেন। তাদের কথামত জানালার পাশের সিটে বসার কিছুক্ষণ পর ওই তিনজন ধারাল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়। তারা যাত্রীদের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়। এর মধ্যে একজনকে ছুরিকাঘাত করেন। পরে আতঙ্কে বাসের অন্য যাত্রীরা যার কাছে যা ছিল সব তাদের দিয়ে দেয়।

পৃথকভাবে একই স্থানে ডাকাতের কবলে পড়া সাব্বির নামের এক যুবক বলেন, আশুলিয়ার কাঠগড়া-টঙ্গাবাড়ি সড়কের বড়বিছা এলাকায় আমি ডাকাতের কবলে পড়ি। সেখানে এক ডাকাতকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করি। পরে সেই ডাকাত সদস্য তাদের অন্য সদস্যের কাছে একটু এগিয়ে যেতেই আমি মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি।

তিনি আরও বলেন, সেখান থেকে প্রায় কিলোমিটার দূরে গিয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল করি। কল আশুলিয়া থানায় ট্রান্সফার করা হলে থানা থেকে আমাকে বলা হয় সেখানে ফোর্স রয়েছে। ঘটনাস্থলে কোনো পুলিশ নেই জানালে টিম পাঠানো হচ্ছে বলে জানিয়ে দেন। এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এছাড়া আমি পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকানে জানাই- সামনে ডাকাতি হচ্ছে। তারা বলেন- সেখানে প্রায়ই ডাকাতি হয় এটা সবাই জানে।

ডাকাতির বিষয়টি স্বীকার করে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫২, আহত ৬৫

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৫ অপরাধ-দুর্নীতি গাড়িতে! চলন্ত ছুরিকাঘাত ডাকাতি ঢাকা দুই যাত্রীকে সাভারে
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

February 3, 2026
Latest News
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.