Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সাম্প্রদায়িক শক্তি নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সজাগ থাকতে হবে: শেখ তাপস
জাতীয়

সাম্প্রদায়িক শক্তি নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সজাগ থাকতে হবে: শেখ তাপস

By Hasan Majorডিসেম্বর 14, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত দেশবাসীকে সজাগ থাকার  আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি আজ (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রভাতে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এই আহ্বান জানান।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, ‘আমরা লক্ষ্য করি, মৌলবাদী প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি এই বাংলার মাটিতে এখনো বিরাজমান রয়েছে এবং যখনই তারা সুযোগ পাচ্ছে, তখনই সাপের মত দংশন করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার চেষ্টা করছে। সুতরাং, যতদিন না এই সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তিকে বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা না যায় ততদিন আমাদেরকে আরও সচেষ্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে।’

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, ‘শহিদ বুদ্ধিজীবীসহ যে ত্রিশ লক্ষ শহিদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাঁদের সেই আত্মত্যাগের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকের এই বাংলাদেশ আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বিনির্মানের এক উজ্জ্বল উদাহরণের বাংলাদেশ। শহিদ বুদ্ধিজীবীগণ বেহেস্ত থেকে, জান্নাতবাসী হয়ে তাঁদের আত্মত্যাগের বিনিময়ে এগিয়ে যাওয়া এই বাংলাদেশ নিশ্চয় দেখতে পাচ্ছেন।’

শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে ডিএসসিসি মেয়র আরও বলেন, ‘১৯৭১ সালের এই দিনে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। আমি তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।’

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ হায়দর আলীসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ব্যারিস্টার এ কে এম রবিউল হাসান সুমন, ব্যারিস্টার মোঃ শফিকুল ইসলাম, অ্যাডভোকেট আবদুর রাজ্জাকসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
গ্রেপ্তার

জামিনে মুক্তির পর কারাফটকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

জুন 10, 2026
ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

জুন 10, 2026
টাকা দিয়েছে

ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন 10, 2026
Latest News
গ্রেপ্তার

জামিনে মুক্তির পর কারাফটকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

টাকা দিয়েছে

ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

ঋণ

বাংলাদেশকে ৩১ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

অপতৎপরতা

ক্যাম্পাসে ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ

দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa