শারদীয় দুর্গোৎসবের সময় দেশের কয়েকটি জেলায় ধর্মীয় অবমাননার কথিত অভিযোগে তাণ্ডব চলেছে। সেসময় সাম্প্রদায়িক হামলা ঠেকানো না গেলেও শেষ পর্যন্ত তার বিরুদ্ধে নানা তৎপরতা দেখা যাচ্ছে। সাম্প্রদায়িক উগ্রবাদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগসহ দেশজুড়ে বি ক্ষোভ হচ্ছে। এসব তৎপরতা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে আশা দেখাচ্ছে।
এমন বেশকিছু বি ক্ষোভ ও নাগরিক সমাজের উদ্বেগের খবর লক্ষ্য করা গেছে। এছাড়া দেশজুড়ে সাম্প্রদায়িক স হিংসতার বিরুদ্ধে গণঅনশনও হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিমনা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আয়োজন করেছে ‘সহিংসতা বিরোধী কনসার্ট’। এর শিরোনামও আশা জাগানিয়া, ‘আক্রান্ত মাটি আক্রান্ত দেশ, এ মাটির কসম রুখবোই বিদ্বেষ’। শুধু দেশেই নয়, দেশের বাইরেও প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ ও মানববন্ধনের মাধ্যমে এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা, প্রতিবাদ জানাচ্ছে।

বিগত দিনসমূহের মতো আমরা এখনও সুস্পষ্টভাবে বলতে চাই, কোনো মানুষের ধর্মীয় উৎসবে হামলা ধর্মের কাজ হতে পারে না। কথিত ধর্মীয় অবমাননার অভিযোগ উঠলেই বাড়িঘরে হামলার ঘটনাও সমর্থনযোগ্য নয়। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই এমন ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে লড়াই চলছে। এরপরও এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বারবার হয়ে আসছে। এজন্য ধর্মীয় উগ্রবাদ কঠোর হস্তে দমনের পাশাপাশি সামাজিক পরিমণ্ডলে শিল্প-সংস্কৃতি চর্চা বাড়ানোর বিকল্প নেই।
কুমিল্লার ঘটনাসহ সাম্প্রতিক হামলার দৃষ্টান্তমূলক বিচার এবং ধর্মীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে তরুণ সমাজকে জাগ্রত করার যথাযথ কর্মসূচি গ্রহণে উদ্যোগ নেওয়ার জন্যও আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশে এক উঠানে নামাজ-পূজা, ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



