Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সাম্যবাদী দলের সংবাদ সম্মেলনে গিয়ে পদ হারালেন ৩ আ.লীগ নেতা
জাতীয় বিভাগীয় সংবাদ

সাম্যবাদী দলের সংবাদ সম্মেলনে গিয়ে পদ হারালেন ৩ আ.লীগ নেতা

By Hasan MajorAugust 30, 20232 Mins Read

আওয়ামী লীগ

Advertisement
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বাংলাদেশ সাম্যবাদী দলের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায় চট্টগ্রামের মিরসরাইয়ে তিন আওয়ামী লীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ আগষ্ট) রাতে হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাদেরুজ্জামান আজাদ ও সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন- উপজেলার হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল আলম, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সাহাব উদ্দিন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৯ আগস্ট সাম্যবাদী দলের প্রার্থী ঘোষণার সংবাদ সম্মেলনে তাদের স্ব-শরীরে উপস্থিতি দলীয় শৃঙ্খলা পরিপন্থি। ইতোপূর্বেও তাদের বিভিন্ন কার্যক্রম দলীয় ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন করেছে। তাদের এমন কার্যকলাপের কারণে দলীয় সীদ্ধান্ত মোতাবেক দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তবে ওই সংবাদ সম্মেলনে হাইতকান্দি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জামশেদ আলম ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য রনজিত বড়ুয়া উপস্থিত থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

জানা গেছে, গত ১৯ আগস্ট চলমান রাজনীতি এবং আসন্ন সংসদ নির্বাচন নিয়ে মিরসরাইয়ের দমদমায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। ওই সময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে সাম্যবাদী দল অংশ নিবে বলে জানান।

পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া মো. নুরুল আলম বলেন, ‘আমি দুই মেয়াদে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলাম। আমরা গিয়াস উদ্দিনের (সাবেক উপজেলা চেয়ারম্যান) অনুসারী হওয়ার কারণে সর্বশেষ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সমন্বয়কের দায়িত্ব দিয়ে পরে পদ পরিবর্তন করে সদস্য করা হয়। তারপর থেকে অভিমান করে দলীয় কোনও কর্মসূচিতে থাকি না। তবে সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া কোন চিঠি এখনো আমার কাছে আসেনি।’

অব্যাহতি পাওয়া সাহাব উদ্দিন বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগ থেকে অব্যাহিত দেয়া কোনো চিঠি হাতে আসেনি।’

হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাদেরুজ্জামান আজাদ বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের নির্দেশে এই তিনজনকে দলের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সাম্যবাদী দলের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা ছাড়াও তারা দলীয় পদে থাকার পরও দীর্ঘদিন ধরে দলের কোনো কর্মসূচিতে থাকেন না। দলের মূল স্রোতের বাইরে গিয়ে কাজ করছেন, এ জন্য তাদের অব্যাহতি দেয়া হয়েছে।’

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, ‘অব্যাহতি পাওয়া নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ রয়েছে। তাই ইউনিয়ন আওয়ামী লীগ যে সীদ্ধান্ত নিয়ে, উপজেলা আওয়ামী লীগ তার সাথে একমত পোষণ করেছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa