Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সারাদেশে নদী দখলদারদের সংখ্যা ৪৬ হাজার ৭৪২ জন
জাতীয় স্লাইডার

সারাদেশে নদী দখলদারদের সংখ্যা ৪৬ হাজার ৭৪২ জন

By Hasan Majorসেপ্টেম্বর 12, 20193 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: জাতীয় নদী রক্ষা কমিশন তাদের ওয়েবসাইটে সারাদেশে নদী দখলদারদের একটি তালিকা প্রকাশ করেছে। গতকাল বুধবার এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকা অনুযায়ী দেশের ৬১ জেলায় দখলদারের সংখ্যা ৪৬ হাজার ৭৪২ জন। ঢাকা ও আশপাশের এলাকায় নদী দখলদারের সংখ্যা ৯৫৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টের ১৩৯৮৯/২০১৬ নম্বর রিট পিটিশনের আদেশ সুষ্ঠু বাস্তবায়নে জন্য জাতীয় নদী রক্ষা কমিশনের এক সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী নদ-নদীর অবৈধ দখলদারদের এ তালিকা জনস্বার্থে প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসক ও আহ্বায়ক এবং জেলা নদী রক্ষা কমিটির কাছ থেকে সংশ্নিষ্ট জেলার এ তথ্য পাওয়া গেছে। এ তালিকা একটি চলমান প্রক্রিয়া। কারও কাছে তালিকায় অসঙ্গতি পরিলক্ষিত হলে কমিশনকে অবহিত করা হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

তালিকায় নোয়াখালী জেলায় সর্বোচ্চ তিন হাজার ৫৮৩ জন দখলদারের নাম রয়েছে। সর্বনিম্ন দখলদারের জেলা লালমনিরহাটে ১৪ জনের নাম তালিকায় রয়েছে।

এ ব্যাপারে জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য আলাউদ্দিন সমকালকে বলেন, চিহ্নিত অবৈধ নদী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনের পক্ষ থেকে সব জেলার জেলা প্রশাসকের কাছে বার্তা পাঠানো হয়েছে। তারাই এসব দখলদারের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন।

বিভাগওয়ারি তালিকা :বিভিন্ন বিভাগওয়ারি তালিকায় দেখা যায়, ঢাকা বিভাগের গাজীপুর জেলায় ৫১ জন, মুন্সীগঞ্জ জেলায় ৫০, ফরিদপুরে ১১৪, কিশোরগঞ্জে ১০৩, রাজবাড়ীতে ২৬, নরসিংদীতে ৩৯৬, মাদারীপুরে ২৭৩, গোপালগঞ্জে ৩৯৬ ও শরীয়তপুরে ৬৫ নদী দখলদার রয়েছেন। এ বিভাগের তালিকায় নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলার তালিকাসংবলিত পিডিএফ ফাইলটি ‘ডিলিটেড’ বা মুছে দেওয়া অবস্থায় ওয়েবসাইটে পাওয়া গেছে।

রাজশাহী বিভাগের পাবনা জেলায় ৩৬০ জন, বগুড়ায় ৪০, রাজশাহীতে ২০৩, নওগাঁয় ২২০, জয়পুরহাটে ৮০, চাঁপাইনবাবগঞ্জে ১৪৫, নাটোরে ৯১৭ ও সিরাজগঞ্জ জেলায় ২২৫ জনের নাম তালিকায় আছে।

খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় ৪২৭ জন, নড়াইলে ৯৮, মেহেরপুরে ১১৫, মাগুরায় ৮৪, কুষ্টিয়ায় দুই হাজার ৩৬২, খুলনায় ১৭৬, ঝিনাইদহে ১৬৯ ও যশোর জেলার ৫৭৮ জন নদী দখলদারের নাম তালিকায় রয়েছে। এ বিভাগের চুয়াডাঙ্গা জেলার নাম ‘ডিলিটেড’ বা মুছে ফেলা অবস্থায় ওয়েবসাইটে পাওয়া গেছে।

বরিশাল বিভাগের ভোলা জেলায় ৪২৮ জন, পিরোজপুরে ১০৭, পটুয়াখালীতে ৬০৩, ঝালকাঠিতে ২০৩, বরিশালে এক হাজার ৩০৮ ও বরগুনার এক হাজার ৩৮২ জন দখলদারের নাম তালিকায় রয়েছে।

ময়মনসিংহ বিভাগের নেত্রকোনায় ৫১২ জন, শেরপুরে ৬৮ ও জামালপুরে ৬৮৭ জনের নাম তালিকায় রয়েছে।

সিলেট বিভাগের সুনামগঞ্জে ৬৯৬ জন, মৌলভীবাজারে ৪৬৮, সিলেটে ২৪৪ ও হবিগঞ্জে ৬০০ জনের নাম তালিকায় আছে।

রংপুর বিভাগের নীলফামারী জেলায় ৯৮০ জন, ঠাকুরগাঁওয়ে ৩০৩, কুড়িগ্রামে ৫৪, রংপুরে ১৬, লালমনিরহাটে ১৪ ও দিনাজপুর জেলায় এক হাজার ৪৭ জনের নাম তালিকায় আছে।

চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলায় তিন হাজার ৫৮৩ জন, কুমিল্লা জেলায় দুই হাজার ৯৮৯, চট্টগ্রামে এক হাজার ৭৫৬, রাঙামাটিতে ৫১, লক্ষ্মীপুরে ৮০৫, খাগড়াছড়িতে ২৬, ফেনীতে ২৭৯, কক্সবাজারে ২৭৩, চাঁদপুরে ৫৩৩, বান্দরবানে ৩৭০ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৬৪৭ জনের নাম তালিকায় রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু

জুন 10, 2026
কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র

পানি স্বল্পতায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত

জুন 10, 2026
প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জুন 10, 2026
Latest News
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু

কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র

পানি স্বল্পতায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত

প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ববি হাজ্জাজ

প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ: ববি হাজ্জাজ

শামা ওবায়েদ

বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে: শামা ওবায়েদ

গ্যাং সাপ্রেশন ফোর্স

হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ, জানালেন সেনাপ্রধান

পুলিশের গাড়ি

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

নাসির-তামিমা

বিয়ে বিতর্ক, মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা

পে-স্কেল

পে-স্কেল কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সরকারি কর্মচারীরা

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa