Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সারাদেশে ১৬৩৯ ভূমি আফিসের নির্মাণকাজ দ্রুত শেষ হওয়ার পথে
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

সারাদেশে ১৬৩৯ ভূমি আফিসের নির্মাণকাজ দ্রুত শেষ হওয়ার পথে

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 14, 2020Updated:October 14, 20202 Mins Read

সারাদেশে ১৬৩৯ ভূমি আফিসের নির্মাণকাজ দ্রুত শেষ হওয়ার পথে

Advertisement

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের নির্মাণাধীন ভূমি অফিসগুলো প্রধানমন্ত্রী একযোগে উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করবেন বলে আশা প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

আজ বুধবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তে অন্তর্গত ভূমি মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ আশাবাদ ব্যক্ত করেন।

‘উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ’ প্রকল্পের মাধ্যমে প্রায় ৭৪৭ কোটি টাকা ব্যয়ে সারাদেশের ৫০০টি ইউনিয়ন ভূমি অফিস এবং ১৩৯টি উপজেলা ভূমি অফিস নির্মাণ করা হচ্ছে। এছাড়া ‘সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ’ প্রকল্পের মাধ্যমে প্রায় ৭১৬ কোটি টাকা ব্যয়ে  সারাদেশের ১০০০ শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হচ্ছে। প্রকল্প দুটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামীবছর ২০২১ সালের জুন নাগাদ প্রকল্প দুটির কাজ শেষ হবার কথা রয়েছে।

মাঠ পর্যায়ে ভূমি অফিসে যথাযথভাবে ভূমির রেকর্ড সংরক্ষণে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, অফিসের সেবা প্রদান সক্ষমতা বৃদ্ধিকরণ এবং মাঠ পর্যায়ে ভূমি প্রশাসনের সার্বিক মানোন্নয়ন করা প্রকল্প দুটির উদ্দেশ্য।

এ বছরের নভেম্বর মাস নাগাদ যেন ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন অন্তত দুটি সংস্থা ‘ভূমি আপীল বোর্ড’ ও ‘ভূমি সংস্কার বোর্ড’ ভূমি ভবন কমপ্লেক্সে কার্যক্রম শুরু করতে পারে এ বিষয়ে ভূমিমন্ত্রী জোড় তাগিদ প্রদান করেন সংশ্লিষ্ট নির্মাণ তদারককারী সংস্থাকে।

গুচ্ছগ্রাম (ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন) এবং চর ডেভেলপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রকল্প  দুটি দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভূমি মন্ত্রণালয়ের পুনর্বাসনমূলক প্রজেক্ট। এ দুটি প্রকল্পে মুক্তিযোদ্ধা, বিধবা, দরিদ্র ও অসহায় মহিলাদের সর্বোচ্চ  অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে জোড় দেওয়া হয়।

সভায় ভূমিমন্ত্রী মন্ত্রণালয়ের অন্যান্য প্রকল্পের ব্যাপারেও খোঁজ নেন এবং দক্ষতার সাথে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জোড় তাগিদ প্রদান করেন।

ভূমি সচিব মো. মাক্‌ছুদুর রহমান পাটওয়ারীর সঞ্চালনায় এ সভায় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ এবং এ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধানগণ, প্রকল্প পরিচালকগণ, অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ সহ ভূমি মন্ত্রণালয়ের উন্নয়ন শাখার কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

June 23, 2026
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

June 23, 2026

Latest News

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa