Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সারা বিশ্বের কাছে যে নামটি ছিল ভালোবাসার
খেলাধুলা ফুটবল

সারা বিশ্বের কাছে যে নামটি ছিল ভালোবাসার

By Shamim RezaNovember 27, 20202 Mins Read

চার মেয়ের পর প্রথম ছেলে হল ম্যারাডোনা পরিবারে। নাম রাখা হল দিয়াগো। গরিব পরিবারে জন্ম হল ভবিষ্যতের ফুটবলের রাজপুত্রের। দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। যে নাম সারা বিশ্বের কাছে হয়ে উঠল ভালোবাসার।

১৬ বছর বয়সে…
বুয়েনস আয়ার্সে বড় হয়ে ওঠা ম্যারাডোনা মাত্র ১৬ বছর বয়সে সুযোগ পেলেন আর্জেন্টিনা জুনিয়র দলে। টানা পাঁচ বছর সেই দলের হয়ে খেলেন ১৬৭ ম্যাচ। গোল ১১৬।

আর্জেন্টিনা জাতীয় দলে…
বেশি সময় লাগেনি তার আর্জেন্টিনা জাতীয় দলে জায়গা করে নিতে। মাত্র ১৭ বছর বয়সে সাদা-নীল জার্সি ওঠে ফুটবলের রাজপুত্রের গায়ে

বোকা থেকে বার্সায়…
আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সে খেলেছেন এক বছর। এরপরই উড়ে যান স্পেনে। যোগ দেন বার্সেলোনায়। কাতালানদের হয়ে ২৮ গোল করেন ৪০ ম্যাচে।

Advertisement

এরপর নাপোলি…
বার্সেলোনা ছেড়ে নাপোলি। ফুটবল জীবনের সব থেকে বেশি সময় কাটিয়েছেন ইতালির ক্লাবের হয়ে। ১৮৮ ম্যাচে ৮১ গোল করেছিলেন।

চারটি বিশ্বকাপ…
আর্জেন্টিনার হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপে। প্রথমটি ১৯৮২ সালে। ফুটবলবিশ্বে ততদিনে সাড়া ফেলে দিয়েছেন। সেবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচে তাকে কড়া মার্কিংয়ে আটকে রাখতে ব্যস্ত ছিল প্রতিপক্ষ। ফাউলের পর ফাউলের শিকার হয়েছিলেন তিনি। গোল মাত্র দুটি।

৮৬-তে মহানায়ক…
১৯৮৬ বিশ্বকাপে ফিরে এলেন মহাতারকা হয়ে। আর্জেন্টিনার অধিনায়ক তিনি ওই বিশ্বকাপে। সেটি ম্যারাডোনার বিশ্বকাপ। ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ম্যারাডোনা হন জয়ের নায়ক।

নিন্দিত ও নন্দিত…
’৮৬ বিশ্বকাপে দুটি ঘটনা। প্রথমটা ‘হ্যান্ড অব গড’। ঈশ্বরের হাত। দ্বিতীয়টা ‘গোল অব দ্য সেঞ্চুরি’। দুটি ঘটনাই ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে। প্রথমটার জন্য নিন্দিত এবং পরেরটার জন্য নন্দিত হয়েছিলেন ম্যারাডোনা।

গোল অব দ্য সেঞ্চুরি…
এই গোলটি করেছিলেন ম্যারাডোনা ইংলিশ গোলকিপার পিটার শিল্টনসহ পাঁচজনকে কাটিয়ে। ফুটবলবিশ্ব অবাক দৃষ্টিতে দেখল সেই দৃশ্য। সেই গোলটিই মর্যাদা পেল ‘শতাব্দীসেরা গোল’ হিসেবে।

শেষ বিশ্বকাপ…
ফুটবল রাজপুত্র শেষ বিশ্বকাপ খেলেছেন ১৯৯৪ সালে। সেই বিশ্বকাপ এনে দিল কলঙ্ক। মাদক পরীক্ষায় ধরা পড়ে মাত্র দুটি ম্যাচ খেলে ফিরে যেতে হল তাকে দেশে।

বোকায় শুরু বোকায় শেষ…
শুরুটা করেছিলেন বোকা জুনিয়র্সে। শেষও করলেন একই ক্লাবে খেলে। ক্লাব ফুটবলে ২৫৯ গোল করেছেন ৪৯১ ম্যাচে। আর আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোল।

কোচ ম্যারাডোনা…
১৯৯৪ সালে কোচ হিসেবে আত্মপ্রকাশ করেন ম্যারাডোনা। আর্জেন্টিনার টেক্সটিল ম্যানডিউতে শুরু কোচিং ক্যারিয়ার। তবে খেলোয়াড়ি জীবনে যে উচ্চতায় পৌঁছেছিলেন তিনি, কোচিংয়ে এসে তা কিন্তু হল না।

আর্জেন্টিনার কোচ…
আর্জেন্টিনার কোচ হন ২০০৮ সালে। কোনোমতে ২০১০ বিশ্বকাপের মূলপর্বে ওঠে আর্জেন্টিনা। দলে ম্যারাডোনা-মেসির সম্পর্ক গুরু-শিষ্যের। কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে বিদায়। আর্জেন্টিনার কোচ হিসেবে বিদায় নেন ম্যারাডোনা।

চিরঘুমে ফুটবলের রাজপুত্র…
২৫ নভেম্বর ২০২০। হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মৃত্যু। শেষ হল রূপকথা।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa