Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সার্ভার ত্রুটিতে বন্ধ ৪৮৪ সরকারি দফতরের ওয়েবসাইট
জাতীয়

সার্ভার ত্রুটিতে বন্ধ ৪৮৪ সরকারি দফতরের ওয়েবসাইট

By Shamim Rezaনভেম্বর 21, 20203 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : ভিজিটর ও কন্টেন্ট আপলোড বেড়ে যাওয়ায় সার্ভারের ত্রুটির কারণে বিভিন্ন মন্ত্রণালয়, দফতর, অধিদফতরের ৪৮৪টি ওয়েবসাইট বন্ধ রয়েছে। সার্ভার সম্প্রসারণের কাজ শেষে আগামী দুদিনের মধ্যে ওয়েবসাইটগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

ওয়েবসাইটগুলোর দেখভালের দায়িত্বে থাকা সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অতি সংবেদনশীল বিভিন্ন সরকারি দফতরের ওয়েবসাইটগুলোর সার্ভারেও সমস্যা দেখা দেয়ায় তা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এটুআইর কর্মকর্তাদের তড়িৎ পদক্ষেপে আপাতত সেই সমস্যার সমাধান হয়েছে।

গত কয়েকদিন ধরেই বিভিন্ন মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন দফতর-অধিদফতরের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। মন্ত্রণালয়ের ওয়েবসাইটের সমস্যা অনেকটাই ঠিক হয়ে গেছে। তবে এখনও দফতর-অধিদফতর ও সংস্থার ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। শুক্রবার খাদ্য অধিদফতর, তথ্য অধিদফতর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরসহ বিভিন্ন দফতরের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।

এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নান শুক্রবার জাগো নিউজকে বলেন, ‘সার্ভার সম্প্রসারণের কারণে অনেকগুলো ওয়েবসাইট দেখা যাচ্ছে না। আমাদের লোকজন রাতদিন কাজ করছে। যে সাইটগুলো দেখা যাচ্ছে না, আশা করি অল্প সময়ের মধ্যে সেগুলো আগের অবস্থায় ফিরে যাবে।’

এটুআইর প্রধান কারিগরি কর্মকর্তা আরফী এলাহী জাগো নিউজকে বলেন, ‘এটু্আইর অধীনে সরকারি মোট ওয়েবসাইটের সংখ্যা ৩৩ হাজার। এর মধ্যে ৪৮৪টি সাইট যে সার্ভারে রয়েছে সেটি বেহাল হয়ে যাওয়ার কারণে ক্যাপাসিটি এনহেন্সমেন্টের জন্য আমরা গত তিনদিন ধরে কাজ করছি। কাজ মোটামুটি শেষ, আশা করছি ওয়েবসাইটগুলো ধীরে ধীরে চালু হয়ে যাবে।’

তিনি বলেন, ‘৬২টি ওয়েবসাইটকে আমরা একটু সংবেদনশীল মনে করি, যেমন- প্রধানমন্ত্রীর অফিস, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের ওয়েবসাইট। গত ৩/৪ দিন আগে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অতি গুরুত্বপূর্ণ ওয়েবসাইগুলোর সমস্যা হয়েছিল। সেই সমস্যার সমাধান হয়েছে ইতোমধ্যে। তারা একদিন সমস্যার মধ্যে ছিলেন। এই সাইটগুলো আমরা ইতোমধ্যে ঠিক করে ফেলেছি।’

‘বাকি আছে আরও ৪৮৪টি ওয়েবসাইট, সেগুলো ঠিক করতে আমাদের আরও একদিন সময় লাগবে।’

প্রধান কারিগরি কর্মকর্তা আরও বলেন, ‘গত তিনদিন থেকে সার্ভার সম্প্রসারণের কাজ শুরু করেছি। কিন্তু আরও আগে থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম, অতিরিক্ত ট্রাফিক ও কন্টেন্টের কারণে সরকারি বিভিন্ন ওয়েবসাইটগুলো যে সার্ভারে ছিল সেটা হ্যান্ডেল করতে পারছিল না। অনেক ভিজিটর ঢুকে পড়েছিল, প্রচুর কন্টেন্টও আপলোড করা হয়েছিল। এক্ষেত্রে সার্ভার অ্যাড করাই হচ্ছে সমাধান। এই ওয়েবসাইটগুলো বলতে গেলে বন্ধ হয়ে গিয়েছিল। আমরা যখন সার্ভার অ্যাড করতে যাই যেহেতু এটা একটা বিশাল ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক, এজন্য ৪৮৪টি ওয়েবসাইট পুরোপুরি বন্ধ করতে হয়েছে।’

‘আমাদের সরকারি দফতরের ওয়েবসাইটগুলো দুটি স্থানে হোস্টেড, একটি হচ্ছে ন্যাশনাল ডাটা সেন্টার, আরেকটি হচ্ছে বিটিসিএলের ডাটা সেন্টার। যে সাইটগুলো ন্যাশনাল ডাটা সেন্টারে আছে, এখন আমরা বিটিসিএলের কয়েকটি সার্ভার অ্যাড করে দিচ্ছি। নতুন সার্ভার যুক্ত করার কারণে ওয়েবসাইটগুলো একেবারে বন্ধ রাখতে হচ্ছে। আশা করছি, আগামী ২৩ নভেম্বরের মধ্যে সব স্বাভাবিক হয়ে আসবে।’

বন্ধ হওয়া ৪৮৪টি ওয়েবসাইটের মধ্যে মন্ত্রণালয়, অধিদফতর, দফতর, করপোরেশন, কমিশনের ওয়েবসাইট রয়েছে বলে জানান আরফি এলাহী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বৃষ্টির আভাস

১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

জুন 9, 2026
বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জুন 9, 2026
কারিগরি

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা

জুন 9, 2026
Latest News
বৃষ্টির আভাস

১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

কারিগরি

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা

আসামি

হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

সেনাসদস্য

তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যকে গ্রেপ্তারের নির্দেশ

নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

পায়রাবন্দরে তিন নম্বর, নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

ড. ইউনূস

ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ

লোন

বাজেটে নারী উদ্যোক্তাদের প্রয়োজন বিশেষ করহার ও স্বল্প সুদে ঋণ

ঝড়

যেসব জেলায় রাতেই হতে পারে ঝড়

শিক্ষক-কর্মচারী বেতন

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa