Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সালমার জাদুতে চ্যাম্পিয়ন ট্রেইলব্লেজার্স
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সালমার জাদুতে চ্যাম্পিয়ন ট্রেইলব্লেজার্স

By Saiful IslamNovember 10, 20202 Mins Read

সালমার জাদুতে চ্যাম্পিয়ন ট্রেইলব্লেজার্স

Advertisement
স্পোর্টস ডেস্ক : ভারতের নারী আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনাল বাংলাদেশের সালমা খাতুনের বোলিং জাদুতে সুপারনোভাসকে ১৬ রানে হারিয়ে শিরোপা জয় করল ট্রেইলব্লেজার্স। এই ম্যাচে ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে সালমার শিকার ৩ উইকেট।

ট্রেইলব্লেজার্সের দেয়া ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সুপারনোভাস। ১০ রানের মাথায় দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান চামারি আতাপাত্তুকে হারায় তারা। দলীয় ৩০ রানে জেমিমা রদ্রিগেজ ও ৩৭ রানে তানিয়া ভাটিয়াকে প্যাভিলিয়নের পথ দেখান দীপ্তি শর্মা।

৩৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া সুপারনোভাসকে উদ্ধার করেন হারমনপ্রীত কর ও শশীকলা শ্রীবর্ধনে। ট্রেইলব্লেজার্সের জন্য ভয়ঙ্কর হতে থাকা এই জুটি ভাঙেন সালমা। শশীকলার উইকেটটি শিকার করেন এই বাংলাদেশি অলরাউন্ডার। হারমনপ্রীত ও শশীকলা গড়েছিলেন ৩৭ রানের জুটি। শশীকলার ব্যাট থেকে আসে ১৮ বলে ১৯ রান।

৪ ওভারে ১৮ রান দিয়ে সালমার শিকার ৩টি উইকেট। প্রথম দুই ওভারে ৫ করে খরচ করার পরে তৃতীয় ওভারে কেবল ৪ রান দেন সালমা। নিজের শেষ ওভারে এসে বাজিমাত করেন তিনি। ওভারের দ্বিতীয় বলেই রান আউট হন অনুজা পাতিল। পরের বলেই সুপারনোভাসের সর্বোচ্চ রানসংগ্রাহক হারমনপ্রীতকে বোল্ড করেন সালমা। এক বল পরেই পূজা বাস্তকরের উইকেট পান সালমা। তার শেষ ওভারে মোট ৩টি উইকেট পড়ায় ম্যাচের পুরো নিয়ন্ত্রণ চলে যায় ট্রেইলব্লেজার্সের হাতে।

এর আগে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ট্রেইলব্লেজার্সকে আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় সুপারনোভাস। ট্রেইলব্লেজার্সের পক্ষে দুর্দান্ত শুরু করেন স্মৃতি মান্ধানা ও ডিন্ড্রা ডটিন। দলের মোট রানের অর্ধেকের বেশি রানই এসেছে অধিনায়ক স্মৃতির ব্যাট থেকে। ডটিন ও স্মৃতি উদ্বোধনী জুটিতে যোগ করেন ৭১ রান। ৩২ বলে ২০ রানের ধীরগতির ইনিংস খেলেন ডটিন।

দ্বিতীয় উইকেটে ৩১ রানের জুটি গড়েন স্মৃতি ও রিচা ঘোষ। ৪৯ বলে ৬৮ রানের চোখ ধাঁধাঁনো ইনিংস খেলে বিদায় নেন স্মৃতি। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। ইনিংসের ৩১ বল বাকি থাকতে আউট হন এই বাঁহাতি ব্যাটার। স্মৃতি আউট হওয়ার পরে আর মাত্র ১৭ রান তুলতে পেরেছিল ট্রেইলব্লেজার্স। ব্যাটিং করতে নামার সুযোগ হয়নি বাংলাদেশের সালমা খাতুনের।

স্মৃতির একক প্রচেষ্টা ও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে নির্ধারিত ২০ ওভারে ১১৮ রান সংগ্রহ করতে পারে ট্রেইলব্লেজার্স। অথচ তাদের শুরুটা দুর্দান্ত।

সুপারনোভাসের পক্ষে একাই ৫টি উইকেট শিকার করেন রাধা যাদব। ৪ ওভারে তিনি খরচ করেন ১৬ রান।

সংক্ষিপ্ত স্কোর

ট্রেইলব্লেজার্স ১১৮/৮ (২০ ওভার)

স্মৃতি ৬৮, ডটিন ২০;

রাধা ৫/১৬।

সুপারনোভাস ১০২/৭ (২০ ওভার)

হারমনপ্রীত ৩০, শশীকলা ১৯

সালমা ৩/১৮।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Messi

নতুন বিতর্ক, ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার

July 9, 2026
আর্জেন্টিনা

র‌্যাংকিংয়ে শীর্ষ ১৫ দলের কারো সঙ্গে খেলতে হয়নি আর্জেন্টিনাকে

July 8, 2026
ফিফা সভাপতি

তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলল ফিফা সভাপতি

July 8, 2026

Latest News

Messi

নতুন বিতর্ক, ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার

আর্জেন্টিনা

র‌্যাংকিংয়ে শীর্ষ ১৫ দলের কারো সঙ্গে খেলতে হয়নি আর্জেন্টিনাকে

ফিফা সভাপতি

তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলল ফিফা সভাপতি

বিশ্বকাপ

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে যা বলল সুপার কম্পিউটার

Lionel Messi

দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

Messi

ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম, ম্যাচ শেষে মেসি

বিশ্বকাপে রেফারি

বিশ্বকাপে রেফারিদের বেতন কত টাকা?

Misor

মিশর কোচের হাতের ‘এক্স’ আকৃতি কীসের ইঙ্গিত?

ব্রাজিল

আজকের দিনেই ৭ গোল খেয়েছিল ব্রাজিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa