Advertisement

জুমবাংলা ডেস্ক : নাটোরের সিংড়ায় সালাম না দেয়ার কারণে শিশুকে মারধরের ঘটনায় চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক আরাফাত হোসেন রনিকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে চৌগ্রাম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।ডিবিসি

পুলিশ জানায়, প্রায় আড়াই মাস আগে চৌগ্রাম এলাকায় মুকুল হোসেনের ৯ বছর বয়সী ছেলে মোহন রাস্তায় হেঁটে যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক আরাফাত হোসেন রনির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় রনি তাকে সালাম না দেয়া এবং পথ না দেখে চলার জন্য মারধর করে।

এ সময় কান ধরে ওঠবসও করায়। ঘটনাটি গোপনে কেউ একজন ভিডিও করে গত ২৭ নভেম্বর ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

পরে পুলিশ সুপার লিটন কুমার সাহা ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন রনিকে আটকের নির্দেশ দেন। তখন থেকেই পলাতক ছিল রনি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চৌগ্রাম বাজার থেকে রনিকে আটক করে পুলিশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.