Advertisement

স্পোর্টস ডেস্ক :  বছর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন সাদিও মানে। ২০১৯ সালে আফ্রিকারবর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। এই পুরস্কার জয়ে লিভারপুলের এই ফরোয়ার্ড পেছনে ফেলেছেন তার ক্লাব সতীর্থ মোহামেদ সালাহ ও ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার রিয়াদ মাহারেজকে।

মঙ্গলবার মিশরের অন্যতম পর্যটন শহর উরগাদায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মানের হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন সেনেগালের এই খেলোয়াড়। গত দুই বছর পুরস্কারটি জেতেন তারই ক্লাব সতীর্থ মিশরীয় ফরোয়ার্ড সালাহ।

পুরস্কারটি জয়ের পর মানে বলেন, “আমি অনেক খুশি। একই সঙ্গে এই পুরস্কার জিততে পেরে আমি অনেক গর্বিত। এটা আমার জন্য স্মরণীয় একটি দিন।”

“আমি সেনেগালের জনগণকে ধন্যবাদ দিতে চাই। তারা সবসময় আমার পাশে আছেন। তারা আমাকে এগিয়ে যেতে প্রেরণা জোগায়।”

সেনেগালের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন ২৭ বছর বয়সী মানে। এর আগে ২০০১ ও ২০০২ সালে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই পুরস্কার জেতেন সাবেক ফুটবলার এল হাদজি দিউফ।

গত বছরে সব মিলিয়ে ৬১টি ম্যাচ খেলে ৩৪টি গোল করেন  মানে। অবদান রাখেন আরও ১২টি গোলে।

প্রতিদ্বন্দ্বী সালাহ ৫৫টি ম্যাচ খেলে করেন ২৬ গোল, অবদান রাখেন ১০টি গোলে। আর মাহরেজ ৪৮ ম্যাচ খেলে করেন ১৪ গোল, অবদান রাখেন ১৮টি গোল।

সতীর্থ সালাহ ও আর্সেনালের পিয়েরে-এমারিক আউবামেয়ংয়ের সঙ্গে মানে ২০১৮-১৯ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটও জেতেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.