সিআইডির এক পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর

জুমবাংলা ডেস্ক: সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বিশেষ পুলিশ সুপার (এসপি) ড. মো. নাজমুল করিম খান। বর্তমানে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ফরেনসিক বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশ

Advertisement

বুধবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুয়ায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নাজমুল করিম খান বিসিএস পুলিশ ক্যাডারে ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো রপ্তানি পোশাকে যুক্ত হলো ‘বাংলাদেশে তৈরি’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.