Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সিউলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করল বাংলাদেশ দূতাবাস
আন্তর্জাতিক জাতীয় প্রবাসী খবর

সিউলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করল বাংলাদেশ দূতাবাস

By Hasan MajorApril 17, 20212 Mins Read

সিউলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করল বাংলাদেশ দূতাবাস

Advertisement
জুমবাংলা ডেস্ক: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আজ (১৭ এপ্রিল) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস।

পবিত্র ধর্মগ্রন্থসমূহ হতে পাঠ করার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে সিউলস্থ বাংলাদেশ দূতাবাস। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশের শান্তি ও সমৃদ্ধির কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। এসময় মুজিবনগর সরকার গঠনের পটভূমি ও এর তাৎপর্য্যের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে বক্তারা মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য্য তুলে ধরে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত মুজিবনগর সরকার মহান মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনাসহ বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অসামান্য ভূমিকা পালন করেছিল।

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত আবিদা ইসলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামান, মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ এবং দুই লাখ বীরাঙ্গনাসহ মুক্তিযোদ্ধাদের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।

তিনি বলেন, ‘মুজিবনগর সরকার নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হবার কারণে আমাদের স্বাধীনতা সংগ্রাম আন্তর্জাতিক পরিমন্ডলে গ্রহণযোগ্যতা লাভ করেছিল যা আমাদের স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়ক হয়েছিল। তাছাড়া, এই সরকার শরনার্থীদের ব্যবস্থাপনা ও যুদ্ধের রণকৌশল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ।’

সিউলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করল বাংলাদেশ দূতাবাসএই প্রসঙ্গে আবিদা ইসলাম সশ্রদ্ধ চিত্তে কূটনীতিকদের বিশাল অবদানের কথা স্মরণ করে বলেন, সে সময় কূটনীতিকরা দখলদার পাকিস্তানি বাহিনীর গণহত্যার নিন্দা জানিয়েছিল এবং মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে স্বাধীনতা যুদ্ধের কূটনৈতিক ফ্রন্টে যোগ দিয়েছিল। তারা মুজিবনগর সরকারের হয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষে জনমত গঠনে, ভারতে অবস্থানরত বাংলাদেশি শরণার্থীদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রাপ্তিতে এবং বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল দেশগুলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে সহায়তা ভূমিকা পালন করেছিল।’

তিনি আরও বলেন কূটনৈতিক তৎপরতার কারণে কয়েকটি দেশ ছাড়া বিশ্বের বেশিরভাগ দেশ সেসময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেছিল।

রাষ্ট্রদূত এরপর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক সাফল্যের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মচারী-কর্মকর্তারা অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa