Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলা করতে দেশে বিড়ি ও সিগারেটসহ সব ধরনের তামাক পণ্য উৎপাদন, সরবরাহ ও বেচাকেনায় সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সংক্রান্ত নিষেধাজ্ঞায় তামাক কোম্পানিগুলোকে দেওয়া অনুমতি প্রত্যাহার করে সব তামাক কোম্পানির উৎপাদন, সরবরাহ ও বিপণন এবং তামাকপাতা বেচাকেনা সাময়িকভাবে বন্ধ করতে বলা হয়েছে।

সোমবার (১৮ মে) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তামাককে কোভিড-১৯ সংক্রমণ সহায়ক হিসেবে চিহ্নিত করে এর ব্যবহার নিরুৎসাহিত করার কথা বলছে। ধূমপানের কারণে শ্বসনতন্ত্রের সংক্রমণ ও কাশিজনিত রোগ তীব্র হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাধিক গবেষণা পর্যালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি জানিয়েছে, অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের কোভিড-১৯ সংক্রমণে মারাত্মকভাবে অসুস্থ হওয়ার আশঙ্কা অনেক বেশি। এছাড়াও গবেষণা দেখা গেছে, কোভিড-১৯-এ আক্রান্ত ধূমপায়ীর মৃত্যুঝুঁকিও ১৪ গুণ বেশি।

কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশ সাময়িকভাবে সিগারেট ও তামাকজাত পণ্য বেচাকেনাসহ সীসা বার ও উন্মুক্ত স্থানে পানের পিক ফেলার মতো বিষয়গুলো নিষিদ্ধ করেছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। এ প্রসঙ্গ টেনে বলা হয়েছে, বাংলাদেশেও কোভিড-১৯ ভয়াবহ আকার ধারণ করেছে। কিন্তু তামাক কোম্পানিগুলোকে উৎপাদন, সরবরাহ ও বিপণন করতে শিল্প মন্ত্রণালয়ের বিশেষ অনুমতিপত্র পরিস্থিতিকে জটিল করে তুলছে। দেশে করেনা পরিস্থিতিতে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী সংক্রামক রোগের বিস্তার রোধে বাজার, গণজমায়েত সাময়িকভাবে বন্ধ, দেশের ভেতরে এক স্থান থেকে অনা স্থানে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তামাক কোম্পানিগুলো শিল্প মন্ত্রণালয় থেকে পাওয়া নির্দেশনার অজুহাতে এ আইন লঙ্ঘন করে চলেছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

বর্তমান পরিস্থিতিতে কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি কমানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তামাকমুক্ত বাংলাদেশ পড়ার প্রত্যয় এগিয়ে নিতে সব তামাক কোম্পানির উৎপাদন, সরবরাহ, বিপণন ও তামাকপাতা ক্রয়-বিক্রয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়ে এ বিষয়ে চিঠিতে শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতাও কামনা করা হয়। সূত্র : সারাবংলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.