জুমবাংলা ডেস্ক: স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা এখন অনেকটাই সঙ্কটাপন্ন।

জানা গেছে, গত দুই দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে তার ইআরসিপি করা হয়েছিল, তারপর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

খবরটি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর। এদিকে পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

সেব্রিনা
ফাইল ছবি
Advertisement

আজ রবিবার বিকালে বাংলাদেশ প্রতিদিনকে ডা. এএসএম আলমগীর বলেন, ডা. ফ্লোরার ইআরসিপি করা হয়েছে। কিন্তু পরবর্তীতে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কিডনীতেও দেখা দিয়েছে সমস্যা। গতকাল ডায়ালাইসিস করা হয়েছে। বর্তমানে ডা. ফ্লোরা লাইফ সাপোর্টে আছেন।

এদিকে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সুস্থতা কামনায় রোববার বাদ জোহর স্বাস্থ্য অধিদপ্তরে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। এতে তার সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে।

উল্লেখ্য, ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাকালে নিয়মিত করোনার আপডেট নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হতেন। কাজ করেছেন সম্মুখযোদ্ধা হিসেবে। পাশাপাশি করোনা নিয়ে নানা ধরনের গাইডলাইন দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন তিনি। সেই সময় ডা. ফ্লোরা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক ছিলেন। পরবর্তীতে তাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।

দেশের প্রথম ৬ লেনের কালনা সেতু উদ্বোধনের অপেক্ষায়, বদলে যাবে মধুমতি পাড়ের চিত্র

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.