Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সিদ্ধান্ত চূড়ান্ত, যেখানে হবে আইপিএল’র বাকি অংশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সিদ্ধান্ত চূড়ান্ত, যেখানে হবে আইপিএল’র বাকি অংশ

By জুমবাংলা নিউজ ডেস্কMay 29, 20212 Mins Read

সিদ্ধান্ত চূড়ান্ত, যেখানে হবে আইপিএল’র বাকি অংশ

Advertisement

স্পোর্টস ডেস্ক: অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভায় এলো চূড়ান্ত সিদ্ধান্ত। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসরের বাকি থাকা ম্যাচগুলো হবে আরব আমিরাতের মাঠেই।

শনিবার বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা থেকে জানা গেছে খবর। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজসহ ভারতের প্রায় সকল সংবাদমাধ্যম নিশ্চিত করেছে খবরটি। এখনও চলছে বিসিসিআইয়ের সভা। এই সভা শেষে দেয়া হবে আনুষ্ঠানিক বিবৃতি।

ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ৪ মে স্থগিত করে দেয়া হয় আইপিএল। ততদিন পর্যন্ত মাঠে গড়ায় ২৯টি ম্যাচ, বাকি ছিল আসরের শেষভাগের ৩১টি ম্যাচ। ভারতের করোনা পরিস্থিতির উন্নতি না ঘটায় টুর্নামেন্টটি আরব আমিরাতেই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতের ইংল্যান্ড সফর শেষে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএলের বাকি ম্যাচগুলো শুরু করতে চায় বিসিসিআই। তবে তখন বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে দ্বিধায় রয়েছে তারা। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কয়েকজনকে পেলেও, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের খেলোয়াড়দের ব্যাপারে অনিশ্চিত আয়োজকরা।

এদিকে একই সভায় আলোচনা হয়েছে আগামী অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারেও। এখনও পর্যন্ত বিশ্বকাপটি আয়োজক দেশ ভারত। কিন্তু তাদের দেশে করোনা পরিস্থিতির উন্নতি না ঘটলে সেটি অন্য কোথাও স্থানান্তর ব্যতীত আর উপায় থাকবে না। তবে এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না বিসিসিআই।

তারা বিশ্বকাপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আইসিসির কাছে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আরও কিছুদিন সময়ের অনুরোধ করবে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আইপিএলের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপও আমিরাতে সরিয়ে নিতে বাধ্য হবে ভারত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

July 17, 2026
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

July 16, 2026
ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

July 16, 2026

Latest News

সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

মেসি

এমবাপের সমান গোল করেও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি?

স্কালোনি

ডি পলকে বেঞ্চে বসানোর চমকপ্রদ তথ্য দিলেন স্কালোনি

মেসি

মেসি কত অর্থের মালিক, জানুন আয়ের প্রধান উৎস

afp-messi

মেসির যেসব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি

আর্জেন্টিনা

স্পেনকে হারালেই ইতিহাস, অনন্য কীর্তির দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

Mbappy

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এমবাপ্পের আক্ষেপ

Messi

ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa