Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার নির্বাহী সিনিয়র ভাইস-প্রেসিডেন্টের সাক্ষাৎ
জাতীয় স্লাইডার

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার নির্বাহী সিনিয়র ভাইস-প্রেসিডেন্টের সাক্ষাৎ

By Hasan MajorJuly 6, 20232 Mins Read

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার নির্বাহী সিনিয়র ভাইস-প্রেসিডেন্টের সাক্ষাৎ

Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সন্ধ্যায় তাঁর জাতীয় সংসদ (জেএস) ভবন কার্যালয়ে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) নির্বাহী সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী কক্সবাজারের প্রকল্প এলাকায় স্থানীয় জনগণের লবণ উৎপাদনের পর যে লবণাক্ত বর্জ্য পানি আসে তা থেকে পানীয় পানি উৎপাদনের পন্থা অন্বেষণে জাইকা কর্মকর্তাকে অনুরোধ করেন।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্জ্য পানিতে প্রচুর লবণ থাকে এবং সেক্ষেত্রে কম পানি ব্যবহার করে অনেক লবণ উৎপাদন করা সম্ভব হওয়ায় স্থানীয় মানুষ এতে উপকৃত হবে।

প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবের প্রস্তাবের প্রশংসা কওে জাইকা কর্মবর্তা বলেন, এটা সম্ভব।

প্রধানমন্ত্রী জাপানে তাঁর গত সরকারি সফরকালে ২৬ এপ্রিল বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত যৌথ ইশতেহার অনুযায়ী মহেশখালী-মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআইডিআই) পরিচালনা করার জন্য একটি কর্তৃপক্ষ গঠনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন।

জবাবে, মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের কাজ শেষ হলে এমআইডিআই -এর সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করে জাইকা ।

প্রধানমন্ত্রী এছাড়াও জাপানের সহায়তায় রাজধানীর শাহবাগ এলাকার পুরাতন শিশু পার্কের পাশে একটি শিশু গ্রন্থাগার নির্মানেরও পরামর্শ দেন।

তিনি আরও বিদেশী ও স্থানীয় বিনিয়োগ আকৃষ্ট করতে এবং বিনিয়োগকারীদের বিভিন্ন প্রতিবন্ধকতা বন্ধে আড়াই হাজার ইকোনমিক জোন এলাকায় ওয়ান স্টপ সার্ভিস চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন।

জাইকার নির্বাহী সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি মাতাবাড়ি পাওয়ার প্লান্ট, গভীর সমুদ্র বন্দর, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

জুনিচি মেগা প্রকল্পগুলোর অগ্রগতির প্রশংসা করেন এবং ইতোমধ্যেই প্রকল্পের ৯৫ শতাংশ কাজ শেষ হওয়ায় আগামী বছরের শুরুতে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

এ বছরই গভীর সমুদ্রবন্দরের প্রবেশ পথ চালু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে উপস্থিত ছিলেন।-বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

June 27, 2026
আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

June 27, 2026
মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

June 27, 2026

Latest News

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa