Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থীসহ ২জন নিহত হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংকের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- বগুড়া জেলার ধুনট উপজেলার শ্যামগাতি এলাকার জহির রায়হানের মেয়ে ফাতেমা খাতুন জিম (১৮) ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংকে কাছে ২জন নারীসহ মোটরসাইকেল চালক রাস্তা পার হচ্ছিল। এ সময়  মোটরসাইকেলে থাকা কলেজ শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম ট্রাকের সাথে ঝুলে পড়ে। ট্রাক চালক ঝুলন্ত কলেজ শিক্ষার্থী নিয়ে উপজেলার ধানগড়া এলাকায় পৌছালে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে এবং কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়। তবে চালক পালিয়ে গেছে।

সন্ধ্যা ৬টার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.