Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সিরাজগঞ্জে চিকিৎসকের অবহেলায় হাসপাতালের ফটকে সন্তান প্রসব
জাতীয় বিভাগীয় সংবাদ

সিরাজগঞ্জে চিকিৎসকের অবহেলায় হাসপাতালের ফটকে সন্তান প্রসব

By Shamim RezaDecember 3, 20192 Mins Read

সিরাজগঞ্জে চিকিৎসকের অবহেলায় হাসপাতালের ফটকে সন্তান প্রসব

জুমবাংলা ডেস্ক : কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে এক নারীর সন্তান প্রসব ও এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের স্বজনরা জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি কলেজ পাড়া মহল্লার আব্দুল মমিনকে (৬০) বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের অবহেলার কারণে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান বলে তার ছোট ভাই কামাল দাবি করেন।

এ বিষয়ে ওই হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মনোয়ার হোসেন জানান, চিকিৎসকের স্বল্পতার কারণে এমন ঘটনা ঘটেছে। অনেক চেষ্টা করেও এ সমস্যা সমাধান করা যাচ্ছে না।

Advertisement

এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রুপসাচর এলাকার আব্দুর রহিমের স্ত্রী রহিমা খাতুনকে (২২) গর্ভকালীন সমস্যা নিয়ে রবিবার রাতে ওই হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর রক্ত স্বল্পতায় ভুগছে এই মর্মে প্রসূতি রহিমাকে ওই দিন রাতেই কর্তব্যরত চিকিৎসক বনশ্রী শাহা ছাড়পত্র প্রদান করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির নির্দেশ দেন।

রহিমার স্বামী অভিযোগ করেন, কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রীর তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা না করে ফোনে কথা বলতে থাকেন। এক পর্যায়ে তার স্ত্রী গাইনী ও প্রসূতি ওয়ার্ড থেকে নিচে নামিয়ে হাসপাতালের প্রধান ফটকের সামনে সিএনজি অটোরিকশায় ওঠানোর সময় সন্তান প্রসব করেন।

তিনি আরও বলেন, তার স্ত্রী যখন প্রসব বেদনায় ছটফট করছিল, তখন তিনি বারবার দায়িত্বরত চিকিৎসককে অনুরোধ করেও সেবা পাননি। পরে হাসপাতালের প্রধান ফটকের সামনে তার স্ত্রীকে সন্তান প্রসব করতে হয়েছে।

এ বিষয়ে ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা বলেন, ‘ঘটনা দুটি শুনেছি। তদন্ত কমিটি করে ওই দুটি ঘটনা তদন্ত করা হবে।’- ইউএনবি

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa