Advertisement

জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের স্থল ইউনিয়নে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও ২৯ জনের মতো নিখোঁজ।  ৩৫-৪০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে স্থলচর বাজারে রাখা হয়েছে। ডুবে যাওয়া নৌকার বেশিরভাগ যাত্রীই ধান কাটার শ্রমিক ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে নৌকাটি ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, শিশুটির মা-বাবাসহ কমপক্ষে ২৯ জন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এনায়েতপুর থেকে ৮০-৯০ জন যাত্রী নিয়ে চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত নৌকার ৩৫-৪০ জন যাত্রীকে উদ্ধার করে স্থলচর বাজারে রাখা হয়েছে। যাত্রীদের বেশিরভাগই ধান কাটার শ্রমিক। ফায়ার সার্ভিস ও পুলিশ নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.