Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সিরিজ জয়ে আত্মবিশ্বাসী টাইগাররা, কাল মুখোমুখি হচ্ছে শ্রীলংকার
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সিরিজ জয়ে আত্মবিশ্বাসী টাইগাররা, কাল মুখোমুখি হচ্ছে শ্রীলংকার

By জুমবাংলা নিউজ ডেস্কApril 28, 20213 Mins Read

সিরিজ জয়ে আত্মবিশ্বাসী টাইগাররা, কাল মুখোমুখি হচ্ছে শ্রীলংকার

Advertisement
স্পোর্টস ডেস্ক: জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

একই ভেন্যুতে ড্র হওয়া প্রথম টেস্টে নিজেদের পারফরমেন্সে এখন আত্মবিশ্বাসী বাংলাদেশ। দুর্দান্ত পারফরমেন্সে সুবাদে টেস্টে শ্রীলংকাকে ম্যাচটি ড্র করতে বাধ্য করে টাইগাররা। সাম্প্রতিক পারফরমেন্সে টেস্টে খুব বেশি ভালো অবস্থায় ছিলো না বাংলাদেশ। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এরপর শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ড্র, অনেকটাই জয়ের সমান।

ব্যাট হাতে দারুন পারফরমেন্স করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। নাজমুল হোসেন শান্ত ১৬৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন। তার সাথে ব্যাট হাতে নিজেদের সেরাটা দিয়েছেন ওপেনার তামিম ইকবাল ও অধিনায়ক মোমিনুল হক। প্রথম ইনিংসে মোমিনুল ১২৭ ও তামিম ৯০ রান করেন। দ্বিতীয় ইনিংস তামিম অপরাজিত ৭৪ ও মোমিনুল অপরাজিত ২৩ রান করেন। শুরুতেই শ্রীলংকার বোলারদের উপর চাপ বাড়াতে পারদর্শীতার প্রমান দিয়েছেন তামিম। মারমুখী মেজাজে ব্যাট করেছেন তিনি।

ব্যাটসম্যানরা যেখানে রানের বন্যা বইয়েছেন, একই সময়ে উইকেট শিকারের জন্য ঘাম ঝড়িয়েছেন বোলাররা। বিশেষভাবে, নিজের ষষ্ঠ টেস্ট ম্যাচে ৩০ ওভার বল করেছেন পেসার তাসকিন আহমেদ। এক ইনিংস বল করে ১১২ রানে ৩ উইকেট নেন তিনি। তারপরও তাসকিনের বোলিংএর প্রশংসা করেছেন অধিনায়ক ও ক্রিকেট বিশেষজ্ঞরা।

প্রথম টেস্টের পারফরমেন্স দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে পারলে ম্যাচ জয়ের ভাল সম্ভাবনা আছে বলে মনে করছেন টাইগার অধিনায়ক মোমিনুল ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশ অধিনায়ক মোমিনুল বলেন, ‘ঘরের মাঠে দু’টি টেস্ট হারের পর বিদেশের কন্ডিশনে ম্যাচ ড্র করা, খুবই ভালো দিক। আমি মনে করি প্রথম টেস্টে আমরা দলগত পারফরমেন্স করেছি এবং যখন আমরা দল হিসেবে খেলি, সাধারণত আমরা ভালো খেলি। যদি আমরা দ্বিতীয় টেস্টেও ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি, তবে আমাদের ভাল সুযোগ আছে বলে আমি মনে করি।’

ঘটনাক্রমে, বিদেশের মাটিতে বাংলাদেশের সর্বশেষ টেস্ট ম্যাচ জয় ছিলো শ্রীলংকার মাটিতে। লংগার ভার্সনে নিজেদের নিয়ে গর্ব করার মত পারফরমেন্স ছিলো না বাংলাদেশের। কারন এই ফরম্যাটে নিজেদের দুর্বল প্রমান করে যাচ্ছে তারা।

এই ফরম্যাটে পথচলা শুরুর পর ১২২ টেস্ট খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র ১৪টিতে। হেরেছে ৯১টি। এরমধ্যে ৪৩টি ম্যাচে ইনিংস ব্যবধানে হার টাইগারদের। বাকী ১৭টি ড্র হয়, সর্বশেষ ড্র হওয়া ম্যাচসহ।

পরিসংখ্যানে প্রশ্ন জাগে, ক্রিকেটের অভিজাত এই ফরম্যাটে খেলার মত সামর্থ্য রাখে কি-না বাংলাদেশ। তারপরও শেষ দু’বারের সফর থেকে আশাবাদী বাংলাদেশ। কারন খালি হাতে শ্রীলংকা ছাড়েনি তারা।

এখন পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে ২১টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র ১টিতে। হেরেছে ১৬টিতে। তবে শেষ পাঁচ লড়াইয়ে ১টি জয়ের সাথে দু’টি ড্রও ছিলো টাইগারদের। শ্রীলংকার মাটিকে টাইগারদের জয়টি এসেছিলো ২০১৭ সালে। যা ছিলো বাংলাদেশের শততম টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর প্রতিপক্ষের মাটিতে একমাত্র শ্রীলংকার বিপক্ষেই জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে খর্ব শক্তির দল হলেও, পূর্ন শক্তির শ্রীলংকাকে হারিয়েছিলো টাইগাররা। তাই লংকানদের বিপক্ষে সেই জয়টি অবিস্মরনীয়।

চলতি সফরের প্রথম ম্যাচ ড্র এবং ২০১৭ সালের পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটানোর ব্যাপারে আশাবাদি বাংলাদেশ।

বাংলাদেশের দলনেতা খালেদ মাহমুদ বলেন, ‘আমি বিশ্বাস করি, ব্যাট হাতে আমরা ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবো এবং পরের ম্যাচেও ভালো করবো এবং জিম্বাবুয়ে সফরেও ভালো করবো। টেস্ট দল হিসেবে আমরা মানসিকভাবে শক্ত থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘যদি আমাদের ছেলেরা নিজেদের সেরাটা দিতে পারে এবং আমরা যদি এভাবে প্রতিন্দ্বন্দিতা করতে পারি, এক বছর ধরে ম্যাচ ড্র করতে পারি, আরও ভাল ক্রিকেট খেলি, টপ-অর্ডার ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারে, এরপর আমরা শিখতে পারবো, কিভাবে ধারাবাহিকভাবে টেস্ট ম্যাচ জয় করা যায়। ধারাবাহিকতা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন।’ সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

June 25, 2026
মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

June 25, 2026
ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

June 25, 2026

Latest News

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

Worldcup

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

ওয়ানডে

জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন ও মিরাজ

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa