Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এবার সিরিজ জয়ে চোখ বাংলাদেশের
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

এবার সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 8, 2022Updated:January 8, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের কন্ডিশন, উপমহাদেশের বড় বড় দলগুলো যেখানে নাকানি-চুবানি খায়। সেখানে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ। মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে খেলে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এটি নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফরম্যাটে প্রথম জয় টাইগারদের।

এবার সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

Advertisement
কিউইদের বিপক্ষে ওদের ঘরের মাঠে টানা ৩২ ম্যাচ হারের পর এই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের পর এবার দ্বিতীয় টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে সফরকারীরা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে আগামীকাল রবিবার (৯ ডিসেম্বর) ভোর ৪টায়।

সিরিজের প্রথম ম্যাচ জেতার আত্মবিশ্বাস নিয়ে এবার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তেমনটি জানালেন দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো, ‘আগের সংবাদ সম্মেলনেই বলেছি, এটা অনেক তরুণ একটা দল। অভিজ্ঞ কয়েকজন আসেনি যারা আগে নিউজিল্যান্ডে খেলেছে। এই তরুণরা বাংলাদেশের ক্রিকেটে লম্বা ক্যারিয়ার গড়তে চায়। তারা অনেক উদ্যমী। নিউজিল্যান্ডে আগে বাংলাদেশের কোনো দলই সিরিজ জিততে পারেনি। তারা এখন এটার জন্য উদগ্রীব হয়ে আছে।’

সঙ্গে যোগ করেন ডমিঙ্গো, ‘দারুণ কিছু দিন গেল। ছেলেরা খুব উপভোগ করেছে, কারণ অতীতে নিউজিল্যান্ডে তাদের দুঃসময় গেছে আর নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা একটি দল, তাদেরকে হারাতে হলে অনেক ভালো খেলতে হয়। সব ফরম্যাটেই কঠিন কিছু সময় পার করেছি আমরা। এই ফলাফল ছেলেদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ। অনেক পরিশ্রম করেছে, পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তাদের কৃতিত্ব না দিয়ে উপায় নেই।’

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ৩ পেসার খেলিয়ে সফল লালস-সবুজের প্রতিনিধিরা। সঙ্গে টস ভাগ্য নিজেদের পক্ষে আসায় বাংলাদেশ দলের কাজটি খানিক সহজ হয়ে যায়। ক্রাইস্টচার্চের উইকেট পেসারদের স্বর্গ, যেখান আউটফিল্ড থেকে মূল উইকেট আলাদা করা কষ্টকর। ঘাসের উইকেটের ফায়দা নিতে এ ম্যাচেও টসের দিকে তাকিয়ে ডমিঙ্গো।

উইকেট প্রসঙ্গে ডমিঙ্গো বললেন, ‘আমি এখনও পিচ দেখিনি। ডানেডিন, ওয়েলিংটন ও হ্যামিল্টনে গেলেও ক্রাইস্টচার্চে কোনো টেস্টের জন্য আমার আসাও হয়নি আগে। এই উইকেটে পেসাররা অনেক বেশি সুবিধা পায়। এটাও আমাদের সুবিধা দিবে। আমাদের কয়েকজন মানসম্পন্ন পেসার আছে। খুব কম সময়ই বাংলাদেশ ঘাসের উইকেটে সুবিধা নেওয়ার কথা ভাবতে পারে। আমাদের তিন পেসার অনেক উঁচু মানের, তারা আত্মবিশ্বাসী। শুরুতে বোলিং করতে পারলে আশা করি তাদের ঘায়েল করতে পারব।’

টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জানিয়ে ডমিঙ্গো বলেন, ‘টস অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। গত ১০ ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতেছে আগে ব্যাট করা দল। এখানে প্রথম ইনিংসে গড়ে ২৬০-২৭০ রান হয়। নতুন বল ব্যবহারের জন্য প্রথম দিন অনেক গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড টস জিতলে বোলিং করতে চাইবে, আমরাও চাইব।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

July 14, 2026
আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

July 14, 2026
ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

July 14, 2026

Latest News

Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

WorldCup

এবারের বিশ্বকাপে ১০০ ম্যাচে যত রেকর্ড

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa