
অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ‘অসাধারণ নৈপুণ্য ও বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পরিপূর্ণ ও সুসংহত। জাতীয় ক্রিকেট দল সুস্পষ্ট আধিপত্য বজায় রেখে ওয়েস্ট ইন্ডিজ দলকে পরাজিত করায় নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পিরিট এবং অসাধারণ দক্ষতায় জাতি গর্বিত।’
বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করে বলেন,নিরলস অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও জয়ের ধারা অব্যাহত রেখে আরও ভালো ফলাফল অর্জন করে জাতিকে গর্বিত করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



