Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সিরি এ : তালিকার শীর্ষে নাপোলি
খেলাধুলা ফুটবল

সিরি এ : তালিকার শীর্ষে নাপোলি

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 18, 2021Updated:October 18, 20212 Mins Read

সিরি এ : তালিকার শীর্ষে নাপোলি

Advertisement

স্পোর্টস ডেস্ক: ফের সিরি এ লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে ফিরেছে নাপোলি। রোববার অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতামুল ম্যাচে তুরিনোর বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করেছে ক্লাবটি। ম্যাচে ‘অতি গুরুত্বপুর্ন’ একমাত্র জয়সুচক গোলটি করেছেন ভিক্টর ওসিমেন।

এর আগে গত শনিবার সানসিরোতে হেলাস ভেরোনার বিপক্ষে ৩-২ গোলের কস্টার্জিত জয় নিয়ে তালিকার শীর্ষস্থান দখল করেছিল এসি মিলান।

তবে নাপোলিকে ফের শীর্ষস্থান ফিরিয়ে দেন ওসিমেন। ম্যাচের ৮১ তম মিনিটে জয়সুচক একমাত্র গোলটি করেন এই নাইজেরিয় তারকা। বিশ্বকাপের বাছাইপর্বে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানের বিপক্ষে নিজ দেশের ২-০ ব্যবধানে জয়েও গোল করেছিলেন ওসিমেন।

খেলা শেষে তিনি বলেন,‘ এটি ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপুর্ন গোল। আমি দারুন তৃপ্ত। স্টেডিয়ামের পরিবোশটিও ছিল অসাধারণ। সমর্থকরাই আমাদেরকে এগিয়ে যেতে বাধ্য করেছেন এবং আমরা পুরো তিন পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছি।’

ওসিমেন বলেন,‘ আমরা কখনো হাল ছাড়ি না। শেষ মুহুর্ত পর্যন্ত আমরা আক্রমন অব্যাহত রেখেছি। যোগ্য দল হিসেবেই জয়লাভ করেছি। বলটি যখন আমার উপর দিয়ে উড়ে আসছিল তখন আমি ভাবলাম ডিফেন্ডারদের আগেই আমি এটি দখলে নিতে পারব। বলের সঙ্গে আমার দারুন সংযোগ ঘটে এবং ‘অতি গুরুত্বপুর্ন’ গোলটি করতে সক্ষম হই।’

এখন নাপোলির সংগ্রহ ২৪ পয়েন্ট। এসি মিলানের চেয়ে দুই পয়েন্ট বেশী। ক্লাবের ইতিহাসে লিগে এটিই নাপোলির সেরা সুচনা। এর আগে ২০১৭-১৮ মৌসুমেও প্রথম আট ম্যাচে টানা জয় পেয়েছিল তারা।

গত শনিবার ল্যাৎসিওর কাছে ৩-১ গোলে পরাজিত হওয়ায় বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের সংগ্রহশালায় রয়েছে মাত্র ১৭ পয়েন্ট। এদিকে শুরুতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দেয়া জুভেন্টাস এখন ক্রমেই এগিয়ে যাচ্ছে। রোববার তারা ১-০ গোলে হোসে মরিনাহোর রোমার বিপক্ষে জয়লাভ করেছে। ঘুরে দাঁড়িয়ে টানা এই চতুর্থ জয়ে পয়েন্ট তালিকার সপ্তম অবস্থান নিশ্চিত করেছে জুভরা। এ দিকে নিজেদের সবশেষ ৫ ম্যাচের তিনটিতে হারের পরও তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রোমা।

খেলা শেষে জুভেন্টাসের কোচ মাসিমিলয়ানো আলেগ্রি বলেন,‘ ১-০ গোলের এই জয়টিকেও আমি ভাল ফল বলে উল্লেখ করতে চাই। বিশেষ করে আমরা আরো একটি সরাসরি জয় নিশ্চিত করেছি। কৌশলগত ভাবে রোমা খুবই ভাল একটি দল। তারা মান সম্পন্ন খেলা দিয়ে শুরুতে আমাদেরকে যথেষ্ঠ ভুগিয়েছে। এরপর আমরা দারুন একটি গোল পাই।’

রোববার অনুষ্ঠিত সিরি এ লীগের অন্য ম্যাচে আটালান্টা ৪-১ গোলের সহজ  জয় পেয়েছে এম্পোলির বিপক্ষে। আগামী বুধবার ওল্ডট্রাফোর্ডে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।

লিগের আরেক ম্যাচে কাগলিয়ারি ৩-১ গোলে হারিয়েছে সাম্পদোরিয়াকে। এছাড়া জেনোয়া বনাম সাসুলোর ম্যাচ ২-২ গোলে এবং উদিনেস বনাম বোলনিয়ার ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনাকে বিশ্বকাপ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর

July 15, 2026
ম্যারাডোনা

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

July 15, 2026
Argentina

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কারা যাবে ফাইনালে? জানাল সুপারকম্পিউটার

July 15, 2026

Latest News

আর্জেন্টিনাকে বিশ্বকাপ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর

ম্যারাডোনা

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

Argentina

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কারা যাবে ফাইনালে? জানাল সুপারকম্পিউটার

আর্জেন্টিনা

ইংল্যান্ডকে হারানো আর্জেন্টিনার কাছে যুদ্ধ জয়ের সমান

স্কালোনি

দলকে ফাইনালে ওঠার মন্ত্র শিখিয়েছেন স্কালোনি

ম্যাক্রোঁ

এটা মেনে নেওয়া কঠিন : ম্যাক্রোঁ

ইংরেজ তরুণী

সেনেসির জন্যই আর্জেন্টিনার সাপোর্ট করবেন ইংরেজ তরুণী!

Argentina

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa