জুমবাংলা ডেস্ক: সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা, জানালা ও ঘরের রং করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা লাল-সবুজের আদলে। তাই লাল-সবুজে ছেয়ে আছে পুরো বিদ্যালয়টি। খবর ইউএনবি’র।

RHFsqfnt5uJt3QKVBvF1IJp7E2p0IBnQSdfBYyjb

Advertisement

বিদ্যালয়টির অবস্থান সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে। উপজেলা সদর থেকে আমতৈল গ্রামের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ হিসাবে অফিস কক্ষসহ প্রতিটি শ্রেণিকক্ষে অনেক মনীষী ব্যক্তির ছবি, ফুল, ফল, নদী, বাঘ ও হরিণসহ বিভিন্ন কিছুর ছবি আকাঁ আছে।

এ শিক্ষা প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী ৫৭৩ জন ও শিক্ষক সংখ্যা ১২ জন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণা চন্দ্রনাথ বলেন, সরকারের শিক্ষা অধিদপ্তর থেকে বিদ্যালয় সংস্কারের জন্য অর্থ আসলে সব শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা আলোচনার মাধ্যমে দরজা, জানালা ও ঘরের রং জাতীয় পতাকা লাল-সবুজের মতো করার সিদ্ধান্ত নেন। খুদে শিক্ষার্থীদের জাতীয় পতাকার রঙ শেখাতে ও মুক্তিযুদ্ধের সময় রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এ বিষয়টি বোঝাতে বিদ্যালয়কে জাতীয় পতাকার আদলে সাজানো হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন আহমদ বলেন, উপজেলায় ১৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিবছরের মতো এ বছরও বিদ্যালয়ের উন্নয়নে স্লিপ প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে। এ প্রকল্পে রয়েছে বিদ্যালয়ের ভবন রাঙানোর কাজ। এতে বিদ্যালয়ের প্রধানরা কেউ কেউ জাতীয় পতাকার আদলে লাল-সবুজ রঙে বিদ্যালয় ও বিদ্যালয়ের সীমানা প্রাচীর সাজাচ্ছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.