Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, দুর্ভোগ চরমে
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, দুর্ভোগ চরমে

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 16, 2019Updated:July 16, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে কিছু কিছু জায়গায় পানি বাড়ার কারণে নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। সুরমা নদীর পানি কিছুটা কমলেও কুশিয়ারার পানি বেড়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন সাধারণ মানুষ। খবর ইউএনবি’র।

সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, দুর্ভোগ চরমে

Advertisement

বন্যা আক্রান্ত এলাকার অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি পানিবাহিত রোগও ছড়িয়ে পড়েছে। ফলে পানিবন্দী মানুষগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কানাইঘাট পয়েন্টে সুরমার পানি বিপদসীমার ১১২ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে এবং জৈন্তাপুরের সারী নদীর পানি সারী পয়েন্টে ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

একই সময় জকিগঞ্জের আমলশীদ পয়েন্টে কুশিয়ারার পানি বিপদসীমার ১৪৪ সেন্টিমিটার, বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে ৯৪ সেন্টিমিটার ও মৌলভীবাজারের শেরপুর পয়েন্টে ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

জাফলং, বিছানাকান্দি, ভোলাগঞ্জে পাথর উত্তোলন বন্ধ হওয়ায় লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। আবার নিরাপত্তাজনিত কারণে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর, বিছানাকান্দিসহ নদী সংশ্লিষ্ট পর্যটন কেন্দ্রগুলোতেও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারী করেছে স্থানীয় প্রশাসন। ফলে সিলেটেএখন অনেকটা পর্যটক শূন্য।

এদিকে সুরমা নদীর পানি উপচে সিলেট নগরীতেও প্রবেশ করেছে পানি। নগরীর উপশহর ছাড়াও তেররতন, যতরপুর, কালিঘাট, মাছিমপুর, সুবহানীঘাট, সবুজবাগসহ সুরমা নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে।

নগরীর মিরাবাজারে শাহজালাল জামেয়া স্কুলে আশ্রয় কেন্দ্রে ৯০টি পরিবার আশ্রয় নিয়েছেন। সোমবার সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট উপজেলার প্লাবিত এলাকায় ধীর গতিতে পানি নামছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং নদীর পানি না কমায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

কুশিয়ারার পানি বাড়ায় ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এবং জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। এছাড়া, জকিগঞ্জ, গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারে সুরমা এবং কুশিয়ারায় ভাঙনের খবরও পাওয়া গেছে।

অপরদিকে প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে তা পর্যাপ্ত নয় বলে দাবি করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নুরুজ্জামান মজুমদার জানান, বন্যার্তদের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ৫০০ মেট্রিক টন চাল, নগদ ৮ লাখ টাকা এবং দুই হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে।

‘ইতোমধ্যে ১০০ মেট্রিক টন চাল বিভিন্ন উপজেলার বন্যা কবলিত এলাকায় বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরও ত্রাণ বরাদ্দ করা হবে’, যোগ করেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa