জুমবাংলা ডেস্ক: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, আমি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমার মা জননী ও আমার শ্রদ্ধেয় আলেম-উলামাদের পরামর্শে এই নির্বাচন বর্জন করলাম।

শনিবার বিকেলে সিলেট নগরের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে এক নাগরিক সভায় তিনি এ ঘোষণা দেন।

এসময় আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার একটি প্রহসনের নির্বাচনের আয়োজন করছে। ইভিএমের মাধ্যমে ডিজিটাল কারচুপি করা হবে। এই নির্বাচনে বিএনপি অংশ নেবে না। আমিও দলের সিদ্ধান্তে একমত পোষণ করে নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছি। আমিও এ নির্বাচনের প্রার্থী হবো না।

তিনি নগরবাসীদের নির্বাচন বর্জনের আহবান জানিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

Advertisement

নাগরিক সভায় তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শে বিএনপির রাজনীতি শুরু করেছি। দলে ক্ষতি হয় এমন সিদ্ধান্ত নেবো না। অনেকেই আমাকে উকিল আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করেছেন। কিন্তু আমি সেই সুযোগ কাউকে দিতে চাই না।

‌এসময় আরিফ বলেন, আমি মেয়র না থাকলেও আপনাদের পাশে সবসময় থাকবো। আমাকে আপনারা ক্ষমা করে দেবেন।

এর আগে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ বাসা কুমারপাড়া থেকে পায়ে হেঁটে হযরত শাহজালাল (র.) মাজারের উদ্দেশে পৌঁছান। পরে মাজার জিয়ারত শেষে নেতা-কর্মীদের নিয়ে রেজিস্টারি মাঠে বক্তৃতা করেন। এসময় রেজিস্টারি মাঠে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

বিএনপি নির্বাচনে না গেলেও গত এক মাস ধরে আরিফ তার প্রার্থিতার বিষয়টি ঝুলিয়ে রাখেন। তাকে নিয়ে তৈরি হয় নানা জল্পনা-কল্পনা।

গত কয়েক দিন ধরে মেয়র আরিফ প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ও দলের সিদ্ধান্তের কথা ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে যাচ্ছিলেন। আজ ঘটা করে সবকিছুর ইতি টানলানে তিনি।

ব্যাংক ঋণে জামানতের ক্ষেত্রে আসছে নতুন নিয়ম, পাওয়া যাবে যত সুযোগ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.