Advertisement
জুমবাংলা ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান উন্নয়ন কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তিনি বিমানবন্দর ও বিমানবন্দরে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এই নির্দেশনা দেন।

মন্ত্রী মঙ্গলবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান টার্মিনাল ভবনের সুযোগ-সুবিধা, রানওয়ে ও নির্মিতব্য টার্মিনাল ভবন, কন্ট্রোল টাওয়ার, প্রশাসনিক ভবন, কার্গো ভবনসহ চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

ওই সময় তার সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, প্রকল্প পরিচালক মোঃ আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানমন্ত্রী সিলেট সফরকালে ওসমানী বিমানবন্দরে কর্মরত কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ জানান, পরিদর্শনকালে মন্ত্রী চলমান উন্নয়ন কাজের বিভিন্ন দিক সম্পর্কে সরেজমিনে অবহিত হন। এ সময় তিনি গুণগত মান ঠিক রেখে কাজের গতি বাড়িয়ে প্রকল্পের নির্দিষ্ট সময় ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই কাজ সম্পন্ন করার জন্য জোর নির্দেশনা দেন।

বিমানবন্দর পরিদর্শন শেষে মন্ত্রী সিলেটে অবস্থিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন মোটেল পরিদর্শন করেন। পরে শহরের জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি হযরত শাহজালাল (র:) মাজার জিয়ারত করেন। এছাড়াও, মন্ত্রী দেশ ফাউন্ডেশন-ইউকে কর্তৃক সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

উল্লেখ্য, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫১ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে রানওয়ে শক্তিশালীকরণের কাজ সম্পন্ন হয়েছে এবং আরও ২ হাজার ৩০৯ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ চলমান। উন্নয়ন কাজগুলো সম্পন্ন হওয়ার পর এই বিমানবন্দর ব্যবহারকারী সব যাত্রী আন্তর্জাতিক মানের সেবা পাবেন।

৬০ লাখ কর্মীকে বিদেশ পাঠাতে চায় সরকার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.