
শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় ভাষা শহীদদের স্মরণে দারফুরের এলফেশার সুপার ক্যাম্পে নির্মিত শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এলফেশার সুপার ক্যাম্পে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের অপারেশন অফিসার মাসুক মিয়া পিপিএম জুমবাংলাকে জানান, ‘আমাদের এই ক্যাম্পে কোনও শহীদ মিনার ছিলনা। কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল হালিমের নির্দেশে আমাদের কর্মীরা একটি মোবাইল শহীদ মিনার নির্মাণ করে। সেই শহীদ মিনারে আজ আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।’
তিনি বলেন, ‘প্রবাসে আমরা বাংলাদেশের বিভিন্ন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার মাধ্যমে দেশের গৌরবময় ইতিহাস বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইতোপূর্বে আমরা মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে এখানে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



