Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার সুদের টাকা আদায়ে শিশুকে অপহরণ, অবশেষে উদ্ধার
জাতীয় স্লাইডার

সুদের টাকা আদায়ে শিশুকে অপহরণ, অবশেষে উদ্ধার

By Arif ArmanMay 18, 20262 Mins Read

উদ্ধার

Advertisement
শরীয়তপুরের জাজিরায় সুদের টাকা আদায় করতে অপহৃত ছয় মাস বয়সি শিশু জাহিদ রাফসানকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৭ মে) রাত সোয়া ৯টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের হাজী মজিদ বেপারীকান্দি এলাকার মালেশিয়া প্রবাসী জুয়েল মল্লিক ও রাত্রি বেগমের ছয় মাস বয়সি সন্তান জাহিদ রাফসান। দুই বছর আগে জুয়েলের স্ত্রী রাত্রি বেগম সুদের ওপর চার লাখ টাকা নেন আমেনা বেগমের মাধ্যমে। গত বছর রাত্রি বেগম সুদসহ মোট ৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করলেও আরও টাকা পাবেন বলে দাবি করেন আমেনা বেগম। এই নিয়ে পরিবার দুটির মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, শনিবার ভোরে শিশুটির চাচি আমেনা বেগম কিছু সময়ের জন্য জাহিদকে নিজের কাছে রাখতে চান। শিশুটিকে নেওয়ার কিছু সময় পেরিয়ে গেলে আমেনা বেগমকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মুঠোফোনে যোগাযোগ করলে জাহিদকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে ৫ লাখ টাকা দাবি করেন চাচি আমেনা বেগম। পরে জাহিদের পরিবারের লোকজন রোববার দুপুরে সেই টাকা দিবে এই বলে কৌশলে ডেকে আনেন আমেনাকে। আমেনা বেগম টাকা নিতে তার এক দূর সম্পর্কে আত্মীয় ডুবিসায়বর এলাকায় মফি কাজীর বাড়িতে অবস্থান নেন। তবে তিনি সঙ্গে করে শিশুটিকে নিয়ে আসেননি। এক পর্যায়ে শিশুটির স্বজনরা বিষয়টি পুলিশকে জানালে আমেনাকে আটক করে পুলিশ।

এদিকে শিশুটিকে উদ্ধারে কার্যক্রম শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে রাত সোয়া নয়টার দিকে শিশুটিকে সুস্থ অবস্থায় মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে উদ্ধার করা হয়।

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তানভীর হোসেন বলেন, এরই মধ্যে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    shama

    বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    July 9, 2026
    ক্রীড়া প্রতিমন্ত্রী

    হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

    July 9, 2026
    সুপার টাইফুন

    ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

    July 9, 2026

    Latest News

    shama

    বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ক্রীড়া প্রতিমন্ত্রী

    হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

    সুপার টাইফুন

    ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

    আইনমন্ত্রী

    আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

    Ministry

    যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

    আইনমন্ত্রী

    তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

    পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

    পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

    Highcourt

    কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

    Tarek Rahman

    ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

    প্রধানমন্ত্রী

    সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa