
জুমবাংলা ডেস্ক : সুন্দরবনের ছোট রাজু বাহিনীর প্রধান রাজু মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত রাজু মোল্লা খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুরের শাহাদাত মোল্লার ছেলে। রোববার বিকেলে নিজ বাড়িত থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় বাড়ি তল্লাশি করে একটি দেশীয় বন্দুকের বাট ও একটি অস্ত্রের বোল্ট উদ্ধার করে পুলিশ।
রূপসা থানার ওসি মোশারেফ হোসেন জানিয়েছেন, রাজু মোল্লার বিরুদ্ধে নতুন করে একটি মামলা করা হয়েছে।
জানা গেছে, ২০১৭ সালে র্যাবের হাতে অস্ত্র জমা দিয়ে রাজু ও তার বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করে। কয়েকদিন আগে কারাগার থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে না ফিরে আগের মতো দস্যুবৃত্তি করার জন্য দল করছিল রাজু মোল্লা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


