জুমবাংলা ডেস্ক : রাজধানীতে আবারও সুন্নতে খতনা করাতে গিয়ে আহনাফ তাহমিন আয়হাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অ্যানেস্থেসিয়া দেওয়ার পর আর ঘুম ভাঙেনি শিশুটির। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসায় মারা গেছে আইহাম। বুঝতে পেরে মরদেহ ফেলে পালিয়ে যান ডাক্তার-স্টাফরা।

সুন্নতে খতনা করাতে গিয়ে ফের প্রাণ গেল আহনাফের, খোঁজ নেই ডাক্তার-স্টাফদের

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার কিছু পর রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালের অপারেশন রুমে সুন্নতে খতনার জন্য অ্যানেস্থেসিয়া দেওয়া হয় শিশুটিকে, যাতে গভীর ঘুমে তলিয়ে যায় আইহাম। পরিস্থিতি খারাপের দিতে যেতে থাকলে আরেকটি হাসপাতাল থেকে আনা হয় চিকিৎসক।

কিন্তু পরীক্ষা করে দেখা যায়, চিরঘুমে চলে গেছে আহনাফ। মৃত শিশু আহনাফ তাহমিন আয়হাম মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণিতে পড়ত।

পড়াশোনায় মনোযোগী থাকায় তাকে ঘিরে ছিল বাবা-মার আকাশছোঁয়া স্বপ্ন। কিন্তু আহনাফ এখন দূর আকাশের তারা।
আহনাফের বাবা বলেন, আমি তাদের পা পর্যন্ত ধরেছি। বলেছি, কিছু একটা ব্যবস্থা করেন। তারা বলে ঠিক হয়ে যাবে, এই যে দেখেন নিশ্বাস নিচ্ছে। কিন্তু এর আগেই ডেট।

ঘটনার পর আহনাফের মরদেহ ফেলে পালিয়ে যায় হাসপাতালের স্টাফরা। পরে হাসপাতালটির দুই কর্মকর্তাকে হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ বলছে, যে দুজন হাসপাতালে উপস্থিত ছিল, তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর লোকজন যদি অভিযোগ করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.