Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সুপার টুয়েলভে কে হবে শ্রীলঙ্কার সঙ্গী
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সুপার টুয়েলভে কে হবে শ্রীলঙ্কার সঙ্গী

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 22, 2021Updated:October 22, 20212 Mins Read

সুপার টুয়েলভে কে হবে শ্রীলঙ্কার সঙ্গী

Advertisement

স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে নামিবিয়াকে ৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুধু সুপার টুয়েলভই নয়, গ্রুপ চ্যাম্পিয়নশিপই নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। আয়ারল্যান্ড যদি মিরাকল কিছু ঘটিয়ে ফেলে, তাহলেই কেবল সম্ভব লঙ্কানদের শীর্ষস্থান থেকে সরিয়ে দেয়া। কিন্তু আইরিশদের সে সব চিন্তা নেই আজ। তাদের লক্ষ্য, কিভাবে সুপার টুয়েলভে ওঠা যায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমপর্বের আজ শেষদিন। শেষ দিনের ম্যাচে আজ বিকেলের ম্যাচে মুখোমুখি হচ্ছে নামিবিয়া এবং আয়ারল্যান্ড, রাতের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।

মূলতঃ আজ বিকেলের ম্যাচেই জড়িয়ে আছে সব উত্তেজনা। নামিবিয়া এবং আয়ারল্যান্ডস- দু’দলই জিতেছে একটি করে ম্যাচ। দু’দলই হারিয়েছে নেদারল্যান্ডসকে। যে কারণেই এরই মধ্যে বিশ্বকাপ থেকে ডাচদের বিদায় ঘটে গেছে।

সুতরাং, ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে অবস্থানটা দাঁড়িয়েছে এমন যে, আয়ারল্যান্ড এবং নামিবিয়ার পয়েন্ট সমান। আবার শেষ ম্যাচে মুখোমুখি এই দুটি দলই। সুতরাং, হিসেব খুব সোজা। এই ম্যাচের জয়ী দলই উঠবে সুপার টুয়েলভে। হেরে যাওয়া দলকে বিদায় নিতে হবে।

সুতরাং, ছোট দল হলেও হাই ভোল্টেজ একটি ম্যাচই অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। বাংলাদেশ সময় বিকাল ৪টায় আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

দক্ষিণ আফ্রিকায় খেলা সাবেক ক্রিকেটার ডেভিড ওয়াইজ এখন খেলেন নামিবিয়ার হয়ে। তার দুর্দান্ত পারফরম্যান্সেই নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে প্রথমবারের মত কোনো জয়ের দেখা পেলো নামিবিয়ানরা। এই জয়ই এখন তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে সুপার টুয়েলভে খেলার। আয়ারল্যান্ডকে হারিয়ে দিতে পারলেই তাদের সেই কাঙ্খিত সাফল্যের দেখা মিলবে।

অন্যদিকে আইরিশরা হচ্ছে টেস্ট খেলুড়ে দেশ। আইসিসি নতুন টেস্ট খেলুড়ে সদস্য। দলটিতে রয়েছে একঝাক তারকা ক্রিকেটার। পল স্টার্লিং, কেভিন ও’ব্রায়েন থেকে শুরু করে অ্যান্ডি বালবিরনি। এদের যে কেউ একজন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। শক্তির বিচারে তাই নামিবিয়ার চেয়ে এগিয়ে আয়ারল্যান্ডই। যদিও মাঠেই সব শক্তির প্রমাণ দেখা যাবে।

দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা মাঠে নামবে অনেকটা নির্ভার হয়ে। যদিও তাদের চিন্তা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিয়ে। নেদারল্যান্ডসের ইচ্ছা শেষ ম্যাচে অন্তত জয় নিয়ে মাঠ ছাড়া।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Argentina

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কারা যাবে ফাইনালে? জানাল সুপারকম্পিউটার

July 15, 2026
আর্জেন্টিনা

ইংল্যান্ডকে হারানো আর্জেন্টিনার কাছে যুদ্ধ জয়ের সমান

July 15, 2026
স্কালোনি

দলকে ফাইনালে ওঠার মন্ত্র শিখিয়েছেন স্কালোনি

July 15, 2026

Latest News

Argentina

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কারা যাবে ফাইনালে? জানাল সুপারকম্পিউটার

আর্জেন্টিনা

ইংল্যান্ডকে হারানো আর্জেন্টিনার কাছে যুদ্ধ জয়ের সমান

স্কালোনি

দলকে ফাইনালে ওঠার মন্ত্র শিখিয়েছেন স্কালোনি

ম্যাক্রোঁ

এটা মেনে নেওয়া কঠিন : ম্যাক্রোঁ

ইংরেজ তরুণী

সেনেসির জন্যই আর্জেন্টিনার সাপোর্ট করবেন ইংরেজ তরুণী!

Argentina

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa