Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত সুপ্রিম কোর্ট বারের নতুন সভাপতি আওয়ামী লীগের, সম্পাদক বিএনপির
আইন-আদালত জাতীয়

সুপ্রিম কোর্ট বারের নতুন সভাপতি আওয়ামী লীগের, সম্পাদক বিএনপির

By Hasan MajorMarch 13, 2020Updated:March 13, 20203 Mins Read

সুপ্রিম কোর্ট বারের নতুন সভাপতি আওয়ামী লীগের, সম্পাদক বিএনপির

Advertisement
জুমবাংলা ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে জয় পেয়েছে সরকার সমর্থক আইনজীবীরা আর সাধারণ সম্পাদকসহ আটটি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থক আইনজীবীরা।

দুই দিনব্যাপী এ নির্বাচনে সাত হাজার ৭৮১ জন ভোটারের মধ্যে পাঁচ হাজার ৯৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার রাতভর গণনা শেষে শুক্রবার (১৩ মার্চ) সকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ।

সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) জয়ীরা হলেন- সভাপতি পদে আবু মোহাম্মদ আমিন উদ্দিন (এ এম আমিন উদ্দিন), সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, সহ-সম্পাদক মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ ইমতিয়াজ ফারুক, সদস্য পদে মো. হুমায়ুন কবির, মোহাম্মদ মশিউর রহমান।

বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) জয়ীরা হলেন- সহ-সভাপতি মো. আব্দুল জব্বার ভূঁইয়া, সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ রাগীব রউফ চৌধুরী, সদস্য আমিরুল ইসলাম (খোকন), মার-ই-আম খন্দকার, মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম (টুটুল), মোহাম্মদ মহসিন কবির, মোহাম্মদ শরিফ উদ্দিন (রতন) ।

এ নির্বাচনে ১৪টি পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ৩১ জন।

নির্বাচনে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) সভাপতি পদে এ এম আমিন উদ্দিন (৩৩৭০), সহ-সভাপতি মো. মনিরুজ্জামান (২৯৩৯) ও সাকিলা রওশন (২৭৪২), সম্পাদক শাহ মঞ্জুরুল হক (২৮১১), কোষাধ্যক্ষ ড. মো. এনামুল হক (২৫৯৫), সহ-সম্পাদক মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া (৩০২১) ও মোহাম্মদ ইমতিয়াজ ফারুক (৩২০৫), সদস্য পদে মো. হুমায়ুন কবির (৩২৫৯), মো. কামরুজ্জামান (২৬৯১), মো. সাফায়েত হোসেন (সজীব-২৯৪৩), মো. তারজেল হোসেন (১৯৯২), মিন্টু কুমার মণ্ডল (২৪২১), মোহাম্মদ মশিউর রহমান (৩১০৪) ও মোহাম্মদ জগলুল কবির (২৫৬৭) ভোট পেয়েছেন।

বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে জয়নুল আবেদীন (২৪৫৭), সহ-সভাপতি মো. আব্দুল জব্বার ভূঁইয়া (২৯০৮) ও মো. জালাল উদ্দিন (২৮৪৯), সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল (৩০৭৬), কোষাধ্যক্ষ রাগীব রউফ চৌধুরী (৩৩২৯), সহ-সম্পাদক মাহমুদ হাসান (২৫৪৭) ও আইয়ুব আলী আশ্রাফী (২০০৬), সদস্য আমিরুল ইসলাম (খোকন-৩২০৬), মার-ই-আম খন্দকার (৩৮৪২), মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম (টুটুল-৩১২১), মো. শফিউর রহমান (২৩১৭), মোহাম্মদ মহসিন কবির (৩০৮৩), মোহাম্মদ শরিফ উদ্দিন (রতন-৩০৩৯) ও মোহাম্মদ ইকবাল হোসেন (২৪৯৩) ভোট পেয়েছেন।

এ দুই প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ (৮৪), সহ-সম্পাদক পদে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া (৬৬৮) ও সদস্য পদে তপন কুমার দাস (৭৬৬) ভোট পেয়েছেন।

নির্বাচন পরিচালনার জন্য জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফের নেতৃত্বে গঠন করা হয়েছিল সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সরকার সমর্থক সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। অন্যদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

গত বছরের ১৩ ও ১৪ মার্চ ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে সরকার সমর্থক সাদা প্যানেল নির্বাচিত হয়। অন্যদিকে সম্পাদকসহ আটটি পদে বিএনপি সমর্থক নীল প্যানেল নির্বাচিত হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্টের রুল

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa